সোমবার, অক্টোবর ৫, ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

>> একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একই রকম কেন?

>> চট্টগ্রাম বন্দরের ৯ কনটেইনারে বিপজ্জনক রাসায়নিক, ধ্বংস হবে রূপগঞ্জে

আপনি পড়ছেন : বিশ্ব

নেপালে কারফিউ উপেক্ষা করে রাজপথে জেন-জিরা


ডেস্ক রিপোর্ট ৯ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৩:০৬
নেপালে কারফিউ উপেক্ষা করে রাজপথে জেন-জিরা
ছবি:সংগৃহীত

কারফিউ উপেক্ষা করে মঙ্গলবার সকাল থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন তরুণেরা। সোমবারের বিক্ষোভে সরকারের অতিরিক্ত বলপ্রয়োগ ও দমনমূলক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। দ্য কাঠমান্ডুু পোস্ট থেকে এসব তথ্য জানা যায়। 

নিউ বানেশ্বরসহ কাঠমান্ডু উপত্যকার বিভিন্ন অংশে জেন-জিদের এই বিক্ষোভ চলছে।

গত সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এক্সসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ও বার্তা আদান-প্রদানের অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির নেতৃত্বাধীন সরকার।এই নিষেধাজ্ঞার প্রতিবাদে গতকাল রাজপথে নেমে বিক্ষোভ করেন নেপালের কয়েক হাজার মানুষ, তাঁদের বেশির ভাগই তরুণ বা জেন-জি প্রজন্মের।

রাজধানী কাঠমান্ডুসহ দেশটির অন্তত সাতটি শহরে ব্যাপক বিক্ষোভ হয়।বিক্ষোভ দমন করতে কঠোর হন অলি সরকার। গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হন।চার শতাধিক বিক্ষোভকারী গুরুতর আহত হয়েছেন।

বিক্ষোভ দমনে সরকারের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ উঠেছে। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে।

সরকারের ওই দমনমূলক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ ভোর থেকে কালঙ্কি, চাপাগাঁও এবং কাঠমান্ডু উপত্যকার অন্যান্য স্থানে বিক্ষোভ–সমাবেশ ও প্রতিবাদ হচ্ছে।