রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
১০ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে অর্থ লোপাটের অভিযোগ, মোশারফকে ঘিরে প্রশ্ন

>> প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলের অভিযোগ, হানিট্র্যাপ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

>> সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৪ হাজার গ্রেপ্তার

>> আসিফ আকবরের গাড়িতে গুলি, মামলা হলেও শনাক্ত হয়নি হামলাকারী

>> আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ, তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

>> ৬ কার্গো এলএনজি কিনবে সরকার, ক্রয় প্রস্তাবে অনুমোদন

>> জাতীয় নারীশক্তির নতুন আংশিক কমিটি ঘোষণা, ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি

>> ব্রাসেলসে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক ৯

>> ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২

>> সৌদি আরবের বিরুদ্ধে প্রচারযুদ্ধে এপস্টিনের নথি ব্যবহার করছে হুতিরা

আপনি পড়ছেন : বিশ্ব

হামাসকে গাজার শাসনক্ষমতা ছাড়ার আহ্বান সৌদি কাতারসহ ১৭ দেশের


ডেস্ক রিপোর্ট ৩০ জুলাই ২০২৫, বিকাল ৩:৫৭
হামাসকে গাজার শাসনক্ষমতা ছাড়ার আহ্বান সৌদি কাতারসহ ১৭ দেশের
গাজায় অস্ত্র হাতে হামাস সদস্যরা। ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে অস্ত্র সমর্পণ এবং শাসনক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছে কাতার,সৌদি আরব, মিসরসহ ১৭টি দেশ। গতকাল মঙ্গলবার এক বিবৃতিকে এই আহ্বান জানানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


বিবৃতিতে বলা হয়, ‘গাজা যুদ্ধের অবসান এবং একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্বার্থে হামাসকে অবশ্যই তাদের শাসনের অবসান ঘটাতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বিশ্ব সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে।’

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানানো হয়েছে ১৭ দেশের যৌথ ওই বিবৃতিতে। এখন পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদে ৭ অক্টোবরের হামলা নিয়ে কোনো নিন্দা প্রস্তাব উত্থাপিত হয়নি।

১৭ দেশের বিবৃতি প্রকাশের পর একে ‘ঐতিহাসিক’ এবং ‘অভূতপূর্ব’ বলে আখ্যায়িত করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ নোয়েল ব্যারট।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এই বিবৃতি ঐতিহাসিক এবং অভূতপূর্ব। এই প্রথম আরব বিশ্বের দেশগুলো হামাসকে নিন্দা জানিয়েছে, ৭ অক্টোবরের হামলার নিন্দা জানিয়েছে। এমনকি ফিলিস্তিনের প্রশাসন থেকে হামাসকে বিদায় নিতে বলেছে এবং ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছে।’

গত সোমবার এই বৈঠকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস বলেন, ‘দ্বি-রাষ্ট্র সমাধান আগের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে অনেক এগিয়ে’।

গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা করেন, আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে তাঁর দেশ।

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আভাস দিয়েছে যুক্তরাজ্যও। গতকাল মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইসরায়েল কিছু শর্ত না মানলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য।