শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সারের ডিলারশিপে এমপিদের স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে হাসনাতের প্রশ্নের মুখে কৃষিমন্ত্রী

>> সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে তুমুল উত্তেজনা, হাসনাতের অভিযোগে কৃষিমন্ত্রীর জবাব

>> ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাময়িক বরখাস্ত দুই কর্মচারীর পরিচয় প্রকাশ

>> পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী

>> ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

>> হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩৫১

>> ডিবি পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

>> সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, ভিডিও ছড়িয়ে সমালোচনার ঝড়

>> থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

>> ভারত থেকে ফ্যাসিবাদী শক্তি আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ডেপুটি স্পিকার

আপনি পড়ছেন : ধর্ম

ইজতেমা মাঠে সাদপন্থিদের ইজতেমা আয়োজন বন্ধের দাবি শুরায়ি নেজামের


Sifat Islam Sohag ২৪ অক্টোবর ২০২৬, দুপুর ২:১১



ইজতেমা মাঠে সাদপন্থিদের ইজতেমা আয়োজন বন্ধের দাবি শুরায়ি নেজামের


২০২৭ সালের বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও নির্বিঘ্নে আয়োজনের লক্ষ্যে টঙ্গীর ইজতেমা মাঠে সাদপন্থিদের ইজতেমা আয়োজন থেকে বিরত রাখার দাবি জানিয়েছে শুরায়ি নেজাম। পাশাপাশি ২০১৮ ও ২০২৪ সালের ঘটনায় দায়ের করা হত্যা মামলাগুলোর তদন্ত শেষ করে দ্রুত অভিযোগপত্র দাখিলের দাবিও তুলেছে সংগঠনটি।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের টিনশেডে দেশের বিভিন্ন জেলা থেকে আসা আলেম-ওলামাদের অংশগ্রহণে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২০২৭ সালের বিশ্ব ইজতেমা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে আয়োজন এবং ইজতেমা মাঠ ব্যবহারের ক্ষেত্রে ২০২৫ সাল থেকে কার্যকর রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে আলোচনা করতে এ পরামর্শ সভার আয়োজন করা হয়েছে।

সভায় সাদপন্থিদের টঙ্গীর ইজতেমা মাঠে ইজতেমা আয়োজন থেকে বিরত রাখার দাবি জানান অংশগ্রহণকারীরা। একই সঙ্গে ২০১৮ ও ২০২৪ সালের ঘটনায় দায়ের করা হত্যা মামলাগুলোর তদন্ত শেষ করে দ্রুত অভিযোগপত্র জমা দেওয়ার আহ্বান জানান তাঁরা।

তবে ইজতেমা মাঠ ব্যবহারের বিষয়ে কোনো পক্ষের দাবি নিজে থেকেই সরকারি সিদ্ধান্তে পরিণত হয় না। মাঠ ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনাই প্রযোজ্য। ফলে পরামর্শ সভায় উত্থাপিত দাবিগুলোকে শুরায়ি নেজামের অবস্থান হিসেবেই বিবেচনা করতে হবে।