শনিবার, অক্টোবর ৩, ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বাসের টিকিট বিক্রি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০

>> ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের ডাক

>> সরকারি দপ্তরের পাশেই জরাজীর্ণ স্কুল ভবন, ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

>> ব্রাহ্মণবাড়িয়া বিআরটিএ কার্যালয়ে সেবা পেতে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ: বিএনপির কঠোরতা কতটা কার্যকর হবে?

>> রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

>> রাড্ডা ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানে সরকার, দলীয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

>> ‘মা নেই, এখন আপনারাই আমাকে দেখে রাখবেন’—ফুলগাজীতে তারেক রহমান

>> রাউজানে পুলিশের সঙ্গে গোলাগুলির অভিযোগ, রাতভর অভিযানে গ্রেপ্তার ১

>> শরীয়তপুর আদালত চত্বরে তিন আইনজীবীকে মারধরের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়নি

আপনি পড়ছেন : ধর্ম

রাষ্ট্র পরিচালনায় ইসলামকে নেয়ার সুযোগ সম্মিলিতভাবে কাজে লাগাতে হবে: চরমোনাই পীর


ডেস্ক রিপোর্ট ২৭ নভেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:৪৫
রাষ্ট্র পরিচালনায় ইসলামকে নেয়ার সুযোগ সম্মিলিতভাবে কাজে লাগাতে হবে: চরমোনাই পীর
ছবি:সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী মানুষের রক্তকে সার্থক করতে হবে। ৫৪ বছর পর ইসলামকে রাষ্ট্র পরিচালনায় নেওয়ার যে সুযোগ এসেছে, তা কাজে লাগাতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ধিক্কার দেবে।’ 

ঐতিহ্যবাহী চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিন বৃহস্পতিবার রেজাউল করীম এসব বলেন। 

চরমোনাই পীর বলেন, তিনি কোথাও নির্বাচনে প্রার্থী হননি, ফলে মন্ত্রী হওয়ার সুযোগও নেই। তবুও তার সব প্রচেষ্টার লক্ষ্য দেশকে উত্তরণের পথে নেওয়া। সমাবেশে তিনি বলেন, অতীতে যারা দেশের দায়িত্ব পেয়ে দুর্নীতিতে দেশকে পিছিয়ে দিয়েছে, তারা আবারো ক্ষমতায় ফেরার চেষ্টা করছে। জনগণ ‘নতুন শাড়িতে পুরোনো বউ’ দেখতে চায় না। তাই আগামী নির্বাচনে পরিবর্তন অনিবার্য।

সমাবেশে ধর্ম উপদেষ্টা ড. আফম খালেদ হোসাইন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, চরমোনাই পীর সাহেবের আন্তরিক প্রচেষ্টা এবং ইসলামী আন্দোলনের সক্রিয় ভূমিকার কারণেই তার উপদেষ্টা পরিষদে কাজ করার সুযোগ হয়েছে। প্রত্যাশা বেশি হলেও তাকে সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। তিনি বলেন, ধর্মের ব্যাখ্যায় উলামাদের কথাই শেষ কথা, এবং দেশে কেউ ইসলাম অবমাননা করলে দ্রুত আইনের আওতায় আনা হবে। কাউকে আইন হাতে না নেওয়ার আহ্বানও জানান তিনি।