বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
১২ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> প্রথম দিনেই ১০০ কোটি ছাড়াল ‘টক্সিক’, বক্স অফিসে চাপে ‘আওয়ারাপন ২’

>> সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডনের ৫ দিনের রিমান্ড

>> ছুটির দিনে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাবাকে ছাড়াই দাফন

>> বিএনপির কর্মী হলো সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক, তৃণমূলে ক্ষোভ

>> গৃহবধূকে ধর্ষণের অভিযোগে অটোরিকশাচালক গ্রেপ্তার

>> ভিনিসিয়ুসকে ১৬ ফাউলে একটি হলুদ কার্ড, ইয়ামালকে ৩ ফাউলেই একটি

>> নেপালের আকস্মিক বন্যা কেন ভয়াবহ বিপর্যয়ে রূপ নিল

>> প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তাসুবিধা

>> নেপালে নিখোঁজ পর্যটকদের ৪০০ জনের বেশি বিদেশি, তালিকায় ৮ দেশের নাগরিক

>> নেপালে ভয়াবহ দুর্যোগে প্রাণহানি, রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শোক

আপনি পড়ছেন : বিজ্ঞাপন

ছুটির দিনে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাবাকে ছাড়াই দাফন


২৭ আগস্ট ২০২৬, বিকাল ৩:০১



ছুটির দিনে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাবাকে ছাড়াই দাফন


পরিবারের সঙ্গে বান্দরবান বেড়াতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৮ বছর বয়সী এক শিশু। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা মোহাম্মদ আবদুস সবুর।

বুধবার বেলা সোয়া দুইটার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মিঠাদিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পরিবারটি একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিল। পথে অটোরিকশাটিকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

নিহত শিশুর নাম মো. আফনান (৮)। দুর্ঘটনায় তাঁর বাবা আবদুস সবুর গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

পরিবারের সদস্যরা জানান, ব্যাংক বন্ধ থাকায় স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বান্দরবানে বেড়াতে গিয়েছিলেন সবুর। ফেরার পথে দুর্ঘটনায় এক সন্তানকে হারান তিনি। হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ছেলের শেষ বিদায়েও উপস্থিত থাকতে পারেননি।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আহত বাবাকে ছাড়াই আফনানের দাফন সম্পন্ন হয়।

দোহাজারী হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি। পরিবারের আবেদনের পর শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।