মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> কালিয়াকৈরে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন নিয়ে বিতর্ক, স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

>> শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা

>> গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

>> গাজীপুরে ডেলিভারি ভ্যান থেকে নামিয়ে যুবককে কুপিয়ে ছিনতাই, নির্বিকার পথচারীরা

>> গভীর রাতে জাবির প্রধান ফটকে তালা, নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি

>> চট্টগ্রামে আবারও দুটি যাত্রীবাহী বাসে আগুন, আতঙ্ক নগরজুড়ে

>> জাজিরায় ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ, আওয়ামী লীগের কর্মসূচিতে ব্যবহারের সন্দেহ পুলিশের

>> শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> হাসিনার নতুন পাসপোর্টের আবেদন নিয়ে মন্তব্য করতে চাননি পররাষ্ট্র সচিব

>> দেশে ফেরার প্রস্তুতি? নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার

আপনি পড়ছেন : জাতীয়

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের প্রতি যুবলীগের শ্রদ্ধা নিবেদন


Rabeya ১ আগস্ট ২০২৬, দুপুর ২:১৫



খাগড়াছড়িতে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের প্রতি যুবলীগের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে খাগড়াছড়িতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বাংলাদেশ যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা।

শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁরা বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।