শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> প্রশাসন ও গণমাধ্যমে থাকা দোসররা সরকারের ভালো কাজ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: রিজভী

>> শ্রমিক আন্দোলনে আহত ৯ আনসার সদস্যকে হাসপাতালে দেখতে গেলেন মহাপরিচালক

>> শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

>> চামড়া শিল্পের উন্নয়নে ৫ হাজার কোটি টাকার তহবিলসহ ১৩ দফা প্রস্তাব

>> লক্ষ্মীপুরে ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ

>> তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: সাইফুল আলম নীরব

>> মায়ের মৃত্যুতে কাবিলার কান্না, আবেগাপ্লুত দর্শক

>> আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির

>> শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান

>> মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে ২ হাজার ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ

আপনি পড়ছেন : লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ


Sifat Islam Sohag ২৮ নভেম্বর ২০২৬, বিকাল ৪:৪৩



লক্ষ্মীপুরে ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ


লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীকে মুঠোফোনে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের এক সাবেক নেতার বিরুদ্ধে। একই দিনে ফেসবুক লাইভে এসে ওসিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার বিরুদ্ধেও। এ ঘটনায় থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি।

গত শুক্রবার এ ঘটনা ঘটে। হুমকির অভিযোগে অভিযুক্ত দুজন হলেন রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খান।

ওসিকে ফোনে হুমকি দেওয়ার একটি অডিও এবং ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে আফরান খানকে পুলিশকে উদ্দেশ করে বলতে শোনা যায়, আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে আটক বা হয়রানি করা হলে পুলিশকে খারাপ পরিণতির মুখোমুখি হতে হবে। এ সময় তিনি থানা জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ উঠেছে।

অন্যদিকে, ফেসবুক লাইভে আবু জাফর অভিযোগ করেন, তাঁদের দলের নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। আরও কোনো নেতা-কর্মীকে পুলিশ হয়রানি করলে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুমকি দেন। একই লাইভে আগামী তিন দিনের মধ্যে করপাড়া ইউনিয়নে ‘জয় বাংলা’র প্রতিধ্বনি শোনানোর কথা বলেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত দুজনই দেশের বাইরে অবস্থান করছেন। আফরান খান সৌদি আরবে এবং আবু জাফর দক্ষিণ আফ্রিকায় রয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।

ওসি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।