মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

>> শেখ হাসিনার বাবার তৈরি আইনেই তার বিচার হবে: তথ্য উপদেষ্টা

>> গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

>> মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

>> মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> মিরপুর মডেল থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

>> পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

>> সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া

>> ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

>> মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

আপনি পড়ছেন : ঢাকা

সড়ক দুর্ঘটনার শিকার পরিবারগুলোর জন্য বিআরটিএর ৯৮ লাখ টাকার সহায়তা


Sheikh Mojahidur Rahman ১৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:০৩
সড়ক দুর্ঘটনার শিকার পরিবারগুলোর জন্য বিআরটিএর ৯৮ লাখ টাকার সহায়তা

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা মেট্রো-৩ সার্কেলের আওতাধীন এলাকায় সংঘটিত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের ২৮টি পরিবারের মাঝে মোট ৯৮ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে।


গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে সহায়তার চেক তুলে দেন বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-৩-এর উপ-পরিচালক ইঞ্জিনিয়ার সুব্রত দেবনাথ।


অনুষ্ঠানে তিনি সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং বলেন, সরকারের এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে কিছুটা হলেও সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।


বিআরটিএর এ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।