রবিবার, অক্টোবর ১১, ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ, আটক মমতা-কেজরিওয়ালসহ একাধিক নেতা

>> সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

>> আইফোনের সূত্র ধরে তাজমিন হত্যা মামলার তদন্ত, গ্রেপ্তার সিএনজিচালক

>> বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি

>> ‘জামায়াতের সেক্রেটারির ৭০০ অটোরিকশা’—ডিএনসিসি প্রশাসকের কাছে প্রমাণ চাইল জামায়াত

>> চাঁদা না দেওয়ায় লেগুনা মালিককে মারধরের অভিযোগ, উল্টো চাঁদাবাজ সাজিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবি

>> সীতাকুণ্ডে বিদ্যালয়ের পেছনে মিলল হাত-পা বাঁধা নারীর মরদেহ

>> চট্টগ্রাম কাস্টমসে এসি ওমর ফারুক ও আরও সুমন কান্তি বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ

>> ঘুষ ছাড়া মেলে না সেবা, নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ

আপনি পড়ছেন : ঢাকা

ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই, পিছু নিয়ে এক ছিনতাইকারীকে আটক করলেন ভুক্তভোগী


৩১ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:৪৩



ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই, পিছু নিয়ে এক ছিনতাইকারীকে আটক করলেন ভুক্তভোগী

রাজধানীর ধানমন্ডিতে ব্যাংক থেকে ৩৮ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির টাকার ব্যাগ ছিনিয়ে পালানোর অভিযোগ উঠেছে তিন ছিনতাইকারীর বিরুদ্ধে। পরে ভুক্তভোগী তাঁদের পিছু নিলে মোটরসাইকেল থেকে একজন ছিটকে পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

গতকাল রোববার দুপুরে ধানমন্ডি লেক এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির কাছ থেকে একটি রিভলবার ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, ছিনতাইয়ের পর এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে ধানমন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের হাতে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। তাঁর নাম তানভীর আবেদীন (৪১)।

পুলিশের তথ্য অনুযায়ী, তানভীরের কাছে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। পরে ধানমন্ডি থানা-পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাঁকে সঙ্গে নিয়ে অভিযান চালান।

অভিযানে ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. মজিবুর রহমান (৬০) ও মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির (৬০)।

পুলিশ জানায়, ব্যাংক থেকে টাকা নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি ভুক্তভোগীর টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছিলেন। ভুক্তভোগী তাঁদের পিছু নেন। একপর্যায়ে মোটরসাইকেল থেকে তানভীর রাস্তায় পড়ে গেলে স্থানীয় লোকজন তাঁকে আটক করেন।

ঘটনার পর পুলিশ ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অভিযান চালায়।