বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সাভার-আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি, বাতাসে পোড়া গন্ধ

>> সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, অল্পের জন্য রক্ষা পেল ভবন

>> ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে ৮ কিলোমিটার যানজট

>> গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মহাসড়কে যান চলাচল বন্ধ

>> মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> পূর্ব লন্ডনে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশিদের বিতাড়নের দাবি ব্রিটিশ রাজনীতিকদের

>> আ.লীগের বিষয়ে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিলেন ইশরাক

>> গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বিক্ষোভে পোশাকশ্রমিকরা

>> গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

আপনি পড়ছেন : ঢাকা

যাত্রাবাড়ীর হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ


Rabeya ৩০ আগস্ট ২০২৬, দুপুর ২:১২



যাত্রাবাড়ীর হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ


জুলাই গণ–অভ্যুত্থান চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে সংঘটিত একটি হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক পুলিশের করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনে যুক্ত ছিলেন পারভেজ হাওলাদার। ৫ আগস্ট তিনি যাত্রাবাড়ী মহাসড়ক এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন।

সেখানে আন্দোলনকারীদের লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হন পারভেজ। পরে তাঁকে কাছের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পারভেজের মৃত্যুর ঘটনায় তাঁর মা সেলিনা বেগম ২০২৫ সালের ১৫ নভেম্বর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানোর জন্য গত ১৯ আগস্ট আদালতে আবেদন করে পুলিশ।

পুলিশের আবেদনের পর আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৩০ আগস্ট দিন নির্ধারণ করেছিলেন। রোববার শুনানি শেষে আদালত সাবেক রেলমন্ত্রীকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর পরের বছর ১৬ সেপ্টেম্বর নুরুল ইসলাম সুজনকে পুলিশ গ্রেপ্তার করে।