বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ঘুষ ছাড়া মেলে না সেবা, নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ

>> মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

>> ট্রাকচালক হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ আসামির অভিযোগ গঠন ফের পেছাল

>> হাতকড়া পেছনে রেখে সিঁড়ি দিয়ে আদালতে ওঠানো নিয়ে পলকের আপত্তি

>> সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী

>> নারায়ণগঞ্জে কারাবন্দি যুবকের ঢামেকে মৃত্যু

>> ভারতে শেখ হাসিনার আইনি মর্যাদা কী, সংসদীয় কমিটিতে প্রশ্ন

>> বিদ্যালয় থেকে শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে মারধর

>> যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কা, পুলিশের বাধায় আটক বিরোধী নেতারা

আপনি পড়ছেন : ঢাকা

আশা ইউনিভার্সিটি বাংলাদেশে নবীনবরণ–২০২৬ অনুষ্ঠিত


Rabeya ২৯ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:০৭



আশা ইউনিভার্সিটি বাংলাদেশে নবীনবরণ–২০২৬ অনুষ্ঠিত


নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের সঙ্গে তাঁদের পরিচিত করার লক্ষ্যে আশা ইউনিভার্সিটি বাংলাদেশে নবীনবরণ–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর শ্যামলীতে অবস্থিত আশা টাওয়ারের নবম তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক মোহাম্মাদ ফারুক। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম রেজাউল করিম। শুরুতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. জাফর সিদ্দিক।

বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ডিন ও প্রক্টর নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। তাঁরা বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হেলাল উজ জামান শিক্ষার্থীদের নিষ্ঠা, সততা ও শৃঙ্খলার সঙ্গে পড়াশোনা করার আহ্বান জানান। তাঁর মতে, শুধু ভালো ফলাফল নয়—জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলির সমন্বয়েই একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য আসে।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ অর্জন করতে হবে।

তিনি আশা ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি এবং শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে ভবিষ্যৎ কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন বিভাগের প্রভাষক মোহাম্মাদ কাউছার এবং ইংরেজি বিভাগের প্রভাষক তাহমিনা আলি বন্যা।