বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ঘুষ ছাড়া মেলে না সেবা, নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ

>> মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

>> ট্রাকচালক হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ আসামির অভিযোগ গঠন ফের পেছাল

>> হাতকড়া পেছনে রেখে সিঁড়ি দিয়ে আদালতে ওঠানো নিয়ে পলকের আপত্তি

>> সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী

>> নারায়ণগঞ্জে কারাবন্দি যুবকের ঢামেকে মৃত্যু

>> ভারতে শেখ হাসিনার আইনি মর্যাদা কী, সংসদীয় কমিটিতে প্রশ্ন

>> বিদ্যালয় থেকে শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে মারধর

>> যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কা, পুলিশের বাধায় আটক বিরোধী নেতারা

আপনি পড়ছেন : ঢাকা

ঢাকায় ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে যুবক নিহত


Rabeya ২৯ আগস্ট ২০২৬, দুপুর ১২:৫০



ঢাকায় ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে যুবক নিহত


রাজধানীর কদমতলীতে ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে জনি (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন।

শনিবার ভোর সাড়ে চারটার দিকে কদমতলীর নামা শ্যামপুর বড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত জনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত জনির বাবার নাম তোতা মিস্ত্রি। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। জনি শ্যামপুর ব্রিজ এলাকার নবারুণ গলিতে পরিবারের সঙ্গে থাকতেন।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, ভোরের দিকে বড়ইতলা এলাকায় ছিনতাইয়ের সময় জনি ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, ভোর সাড়ে পাঁচটার দিকে জনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।