শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘শেখ হাসিনা ফিরলে পুলিশ কিছুই করতে পারবে না’—অডিও ছড়ানোর পর ওসি প্রত্যাহার

>> শিক্ষক হেনস্তা থেকে জিন্নাহপ্রীতি, ডাকসুর কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন

>> জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

>> হাসান মাহমুদকে পেছনে ফেলে আইসিসির আগস্টের মাসসেরা দিনুশা

>> ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণ দাবি

>> হুতিদের ঠেকাতে মিত্রদের কাছে সামরিক সহায়তা চাইছে সৌদি আরব

>> শত বছরের পশ্চিম বাজার, হাট থেকে রেমিট্যান্সনির্ভর বাণিজ্যকেন্দ্র

>> চুক্তির মাধ্যমে চার বন্ধ পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ

>> হ্যাটট্রিকের কথা ভুলে গিয়েছিলেন খালেদ, কেন্টের হয়ে অভিষেকে নিলেন ৮ উইকেট

>> রাশিয়ার তেল কিনলে ভারতেও ১০০% পর্যন্ত শুল্কের ক্ষমতা, ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় বিল

আপনি পড়ছেন : ঢাকা

পিংক বাস সার্ভিসে নারী চালক নিয়োগ, সরাসরি ইন্টারভিউতে চাকরি


Rabeya ২৯ আগস্ট ২০২৬, সকাল ১১:০৯



পিংক বাস সার্ভিসে নারী চালক নিয়োগ, সরাসরি ইন্টারভিউতে চাকরি


বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) অধীনে মহিলা বাস সার্ভিস বা পিংক বাসে নারী চালক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হবে।

নির্বাচিত প্রার্থীরা ভবিষ্যতে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে অগ্রাধিকার পাবেন।

পদের নাম: বাসচালক (নারী)
পদসংখ্যা: অনুল্লেখিত
বয়সসীমা: ২১ থেকে ৩৫ বছর
বেতন-ভাতা: দৈনিক মজুরি ভিত্তিতে

আবেদনের যোগ্যতা ও শর্ত:
১. প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
২. জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ অথবা জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।
৩. ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অথবা বর্তমান ড্রাইভিং লাইসেন্সটি ভারী লাইসেন্সে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণ করতে হবে।

প্রাথমিক নির্বাচনী পরীক্ষার তারিখ ও সময়:
৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত।

প্রাথমিক নির্বাচনী পরীক্ষার কেন্দ্র:
বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুর।