বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাউজানে পুলিশের সঙ্গে গোলাগুলির অভিযোগ, রাতভর অভিযানে গ্রেপ্তার ১

>> শরীয়তপুর আদালত চত্বরে তিন আইনজীবীকে মারধরের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়নি

>> রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

>> অনশনের পর মধ্যরাতে ময়মনসিংহে ২০ জনের নিয়োগপত্র, বঞ্চিত আরও দুজন

>> বিরোধী দলগুলোর কর্মসূচির মধ্যে মাঠের তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

>> যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে

>> মোস্তাফিজের ২ ওভারে ৪১ রান, পাকিস্তানের কাছে ৬ উইকেটে হারল বাংলাদেশ

>> ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৯৪২

>> যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি সর্বোচ্চ, তবে কমেনি বিশ্ববাজারের দাম

>> বাবার অটোরিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্র, পরে মিলল ব্যাটারিবিহীন রিকশা

আপনি পড়ছেন : ঢাকা

উত্তরখানে উত্তেজনা: ঘটনাস্থলে গিয়ে ইটপাটকেলের মুখে ডিএনসিসি প্রশাসক ও স্থানীয় এমপি


Rabeya ২ আগস্ট ২০২৬, বিকাল ৫:২৪



উত্তরখানে উত্তেজনা: ঘটনাস্থলে গিয়ে ইটপাটকেলের মুখে ডিএনসিসি প্রশাসক ও স্থানীয় এমপি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় তারা কেউ আহত হননি।

রোববার ডিএনসিসি এক সংবাদ বার্তায় জানায়, সকালে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার খবর পেয়ে প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থলে যান। সেখানে তারা ঘটনার কারণ জানতে চান এবং সংশ্লিষ্টদের কাছে জবাবদিহি দাবি করেন।

ডিএনসিসির দাবি, এ সময় একটি কারখানা থেকে বেরিয়ে আসা কয়েকজন ব্যক্তি তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও প্রশাসক ও সংসদ সদস্য শারীরিকভাবে অক্ষত থাকেন।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন বলেন, পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে প্রশাসক ও স্থানীয় এমপি ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। সে সময় তাদের লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়া হয়। তবে তারা আহত হননি।

ঘটনার পর প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন হাসপাতালে গিয়ে আহত পরিচ্ছন্নতাকর্মীদের খোঁজখবর নেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন এবং দায়িত্ব পালনরত পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান।

এ ঘটনায় কীভাবে সংঘর্ষের সূত্রপাত হয়েছে এবং কারা হামলার সঙ্গে জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।