রবিবার, অক্টোবর ৪, ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

>> একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একই রকম কেন?

>> চট্টগ্রাম বন্দরের ৯ কনটেইনারে বিপজ্জনক রাসায়নিক, ধ্বংস হবে রূপগঞ্জে

>> গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

>> শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

আপনি পড়ছেন : ঢাকা

রমজানে মেট্রোরেলে সময়সূচির পরিবর্তন


ডেস্ক রিপোর্ট ১৭ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:২৮
রমজানে মেট্রোরেলে সময়সূচির পরিবর্তন
ছবি:সংগৃহীত

পবিত্র রমজান মাসকে সামনে রেখে মেট্রোরেল চলাচলে আনা হয়েছে সাময়িক পরিবর্তন। অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে বিশেষ সময়সূচিতে চলবে ট্রেন। বিষয়টি জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মঙ্গলবার সংস্থাটির পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়, রমজানজুড়ে কর্মদিবসে এই সময়সূচি কার্যকর থাকবে। তবে শনিবার, শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে আগের সময়সূচিই বহাল থাকবে।

নতুন সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। শেষ ট্রেন যাবে রাত ৯টা ৩০ মিনিটে। আর মতিঝিল থেকে উত্তরা উত্তরমুখী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে, শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।

রমজান উপলক্ষ্যে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে। ইফতারের সময় পানি পান করার সুবিধার্থে প্রত্যেক যাত্রী সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন ছিটকে না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

ব্যবহৃত বোতল প্ল্যাটফর্ম, কনকোর্স কিংবা প্রবেশ ও প্রস্থান গেইটে রাখা নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে। কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স বা ট্রেনের ভেতরে অন্য কোনো ধরনের খাবার গ্রহণ করা যাবে না।

ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীসেবা সচল রাখা এবং রমজানে ভিড় সামাল দিতেই এ সময়সূচি ও নির্দেশনা কার্যকর করা হয়েছে। যাত্রীদের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।