মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সরকারের গুদামে সার আছে, সংকট বিতরণে

>> ফরিদপুর পৌরসভার উন্নয়নে মেয়র পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় আয়মান হোসেন অপু

>> ঘুষের বিনিময়ে অবৈধ স্লিপার বাসের নিবন্ধন: বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ঝুঁকিতে জননিরাপত্তা

>> ওসি পরিচয়ে ব্যবসায়ীর গাড়ি আটকে আড়াই কোটি টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতা সম্রাটের বিরুদ্ধে

>> দিল্লিতে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন

>> অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিল: সঠিক পথে এগোনোর সুযোগ

>> অবশেষে অনুমতি পেলো ২০০৮ মডেলের ১১২ সিএনজি অটোরিকশার প্রতিস্থাপনের জন্য স্ক্রাপকরণ

>> নুসরাতের পরিবারের নিরাপত্তা জোরদার, রায় ঘিরে সতর্ক পুলিশ

>> জঙ্গল থেকে মায়ের লাশ উদ্ধারের পাঁচ দিন পর নদে মিলল শিশুসন্তানের মরদেহ

>> নিষেধাজ্ঞায় কি ইরানকে থামানো যাবে? ‘অ্যানাকোন্ডা কৌশল’ নিয়ে নতুন বিশ্লেষণ

আপনি পড়ছেন : ঢাকা

সংঘর্ষে ক্ষয়ক্ষতি ১০০ কোটি টাকা

ক্ষতিপূরণের আশ্বাস ড্যাফোডিলের

ডেস্ক রিপোর্ট ২৭ অক্টোবর ২০২৫, রাত ৮:১৩
সংঘর্ষে ক্ষয়ক্ষতি ১০০ কোটি টাকা
ছবি:সংগৃহীত

সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সিটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. লুৎফর রহমান জানান, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে।

সোমবার তিনি বলেন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমানে তাদের ১১ জন শিক্ষার্থী আমাদের হেফাজতে রয়েছে। হামলার সময় তাদের আটক করা হয়েছিল। ড্যাফোডিলের উপাচার্য উপস্থিত হলে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হবে। সংঘর্ষের পুরো ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন বিমল চন্দ্র দাস বলেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখিত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দেবে। সঙ্গে যারা ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কীভাবে তাদের হাতে অস্ত্র এল, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে কয়েকটি বাসে আগুন দিয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের যানবাহন, শিক্ষার্থীদের ব্যক্তিগত সম্পদ ও ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দাবি করেছেন, ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করে দায়ীদের শাস্তির আওতায় আনা হোক এবং ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করা হোক।

অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) আসাদুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ রাতভর কাজ করেছে। আমাদের সদস্যরাও হামলার শিকার হয়েছেন। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

পুলিশ ও প্রশাসন জানায়, রবিবার  সন্ধ্যার পর সিটি ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থী ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভাড়া বাসা ‘ব্যাচেলর প্যারাডাইস হোস্টেল’-এর পাশে বসে ছিলেন। এ সময় সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর থুথু অসতর্কতাবশত মোটরসাইকেলে যাওয়া ড্যাফোডিল শিক্ষার্থীর গায়ে লাগে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে বাক্যালাপের মাধ্যমে উত্তেজনা সৃষ্টি হয়।

রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির অর্ধশতাধিক শিক্ষার্থী দেশি অস্ত্র ও ইটপাটকেল নিয়ে বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেন। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন এবং সিটি ইউনিভার্সিটির দিকে এগিয়ে যান। এরপর দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা হয়।

ঘটনায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমও উপস্থিত ছিলেন। তারা সিটি প্রশাসনকে বিষয়টি জানিয়ে সমাধানের আহ্বান জানান। একপর্যায়ে ড্যাফোডিল শিক্ষার্থীরা সিটি ক্যাম্পাসে প্রবেশ করে তিনটি বাস, একটি প্রাইভেট কারে আগুন দেয় এবং আরও দুটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল ও প্রশাসনিক ভবনে ভাঙচুর চালায়।