মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সরকারের গুদামে সার আছে, সংকট বিতরণে

>> ফরিদপুর পৌরসভার উন্নয়নে মেয়র পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় আয়মান হোসেন অপু

>> ঘুষের বিনিময়ে অবৈধ স্লিপার বাসের নিবন্ধন: বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ঝুঁকিতে জননিরাপত্তা

>> ওসি পরিচয়ে ব্যবসায়ীর গাড়ি আটকে আড়াই কোটি টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতা সম্রাটের বিরুদ্ধে

>> দিল্লিতে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন

>> অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিল: সঠিক পথে এগোনোর সুযোগ

>> অবশেষে অনুমতি পেলো ২০০৮ মডেলের ১১২ সিএনজি অটোরিকশার প্রতিস্থাপনের জন্য স্ক্রাপকরণ

>> নুসরাতের পরিবারের নিরাপত্তা জোরদার, রায় ঘিরে সতর্ক পুলিশ

>> জঙ্গল থেকে মায়ের লাশ উদ্ধারের পাঁচ দিন পর নদে মিলল শিশুসন্তানের মরদেহ

>> নিষেধাজ্ঞায় কি ইরানকে থামানো যাবে? ‘অ্যানাকোন্ডা কৌশল’ নিয়ে নতুন বিশ্লেষণ

আপনি পড়ছেন : ঢাকা

ঢাকার যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট


স্টাফ রিপোর্টার
ঢাকার যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট
ছবি:সংগৃহীত

রাজধানীতে দক্ষিণ সিটি করপোরেশন ও উত্তর সিটি করপোরেশন মিলিয়ে এবার কুরবানির পশুর হাট বসবে ১৯টি। 

ঈদের আগের তিনদিনসহ ৫ দিন চলবে পশু বেচাকেনা। থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, হাট পরিচালনায় নিয়মের ব্যত্যয় ঘটলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কুরবানির ঈদের বাকি এক মাসেরও কম। এরই মধ্যে রাজধানীতে পশুর হাট বসানোর প্রস্তুতি নিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। হাট ইজারা দিতে আহ্বান করা হয়েছে উন্মুক্ত দরপত্র। 

এদিকে আদালতের নিষেধাজ্ঞায় এবার হাটের তালিকা থেকে বাদ পড়েছে আফতাবনগর এবং মেরাদিয়া পশুর হাট।

গাবতলী স্থায়ী পশুর হাট এবং বসিলা, মিরপুর, খিলক্ষেত, বাড্ডাসহ উত্তর সিটিতে হাট বসবে ১০টি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রেখে হাট চলবে। হাটের ইজারা দিতে নিরপেক্ষ থাকবে সিটি করপোরেশন।

তিনি আরও বলেন, স্বচ্ছ প্রক্রিয়াতেই নিলাম হবে। সর্বোচ্চ দরদাতাই ইজারা পাবেন। তাদের ওপর কড়া নির্দেশ থাকবে, যাতে রাস্তা নোংরা না করা হয়।

অন্যদিকে উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠের খালি জায়গাসহ দক্ষিণ সিটিতে ৯টি হাট বসবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ড. মো. জিল্লুর রহমান বলেন, ৯টি হাটের বিষয়ে এরই মধ্যে প্রাথমিক পর্যায়ের টেন্ডার কার্যক্রম হয়েছে। সরকারের নির্দেশনা মেনেই ইজারা দেওয়া হবে।

দ্বিতীয় পর্যায়ের দরপত্রের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ২৭ মে পর্যন্ত। এরপর সর্বোচ্চ দরদাতাদের চূড়ান্ত করা হবে। নিয়ম মেনে হাট পরিচালনার ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকবে সিটি করপোরেশন। নির্ধারিত স্থানে হাট পরিচালনা ছাড়াও বর্জ্য ব্যবস্থাপনায় জোর তদারকি করবে নগর কর্তৃপক্ষ।