মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

>> ফেসবুক পোস্টের জন্য মৃত্যুদণ্ড, ছেলেকে ক্ষমার আবেদন মায়ের

>> আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়

>> কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন

>> বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ৯ এলাকায় বাতাস খুবই অস্বাস্থ্যকর

>> ‘মক্কা চুক্তি’ কার্যকর, সৌদি আরবে সেনা মোতায়েনে সম্মত তুরস্ক ও পাকিস্তান

আপনি পড়ছেন : ঢাকা

বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ মার্কেটে আগুন


স্টাফ রিপোর্টার
 বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ মার্কেটে আগুন
প্রতীকী ছবি

রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ শপিং মলে আগুনের খবর পাওয়া গেছে। আগুনের তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস জানায়, সোমবার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। প্রাথমিক ভাবে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

একইসঙ্গে ভবনের ছাদে আশ্রয় নেওয়া সাতজনকে উদ্ধার করে নিচে নামিয়ে আনে ফায়ার সার্ভিস।

ক্যাপিটাল সিরাজ সেন্টার নামে বহুতল ওই ভবনের বিভিন্ন তলায় পোশাক, প্রসাধনীসহ বিভিন্ন জিনিসের দোকান রয়েছে।

ভবনের ভূ–গর্ভস্থ (বেসমেন্ট) তলায় আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে। যদিও প্রথমে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, ভবনের নিচতলায় থাকা একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে।

কীভাবে এই আগুনের সূত্রপতা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনে হতাহতের খবরও পাওয়া যায়নি।