শনিবার, অক্টোবর ৩, ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

>> শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

>> আখতারুজ্জামানের গ্রেপ্তার নিয়ে কটিয়াদীতে মিশ্র প্রতিক্রিয়া, মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ

>> ‘আমি আওয়ামী লীগার না’ বলে আদালত চত্বরে হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

>> দেশে আবার দুর্নীতি বেড়েছে, সীমান্তে পাহারা বসানোর দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

>> বাসের টিকিট বিক্রি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০

>> ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের ডাক

>> সরকারি দপ্তরের পাশেই জরাজীর্ণ স্কুল ভবন, ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

>> ব্রাহ্মণবাড়িয়া বিআরটিএ কার্যালয়ে সেবা পেতে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ: বিএনপির কঠোরতা কতটা কার্যকর হবে?

আপনি পড়ছেন : ঢাকা

ঢাকা মোটর শো

বৈদ্যুতিক গাড়ি ঘিরেই গ্রাহকের আগ্রহ


স্টাফ রিপোর্টার
বৈদ্যুতিক গাড়ি ঘিরেই গ্রাহকের আগ্রহ
ছবি:সংগৃহীত

ঢাকা মোটর শো২০২৫, এবারের আসরে ব্রেন্ড নিউ গাড়ি প্রদর্শন করে সুজুকি, গ্যাক মোটরস, ডংফেন, মিতসুবিশি, হোন্ডা, এমজি, প্রোটন, চাংগান, দিপালসহ বিভিন্ন ব্র্যান্ড।

 রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনের মোটর শোতে ১৭৫টি প্রতিষ্ঠান অংশ নেয়। তার মধ্যে গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান ছিল ৯টি। আর অন্য প্রতিষ্ঠানগুলো ছিল গাড়ি ও মোটরসাইকেলশিল্প–সংশ্লিষ্ট। এর মধ্যে গাড়ি কেনার জন্য ঋণসহায়তা প্রদানকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও ছিল। ১৮ বারের মতো ঢাকায় এই প্রদর্শনীর আয়োজন করেছে সেমস গ্লোবাল। গত শনিবার তিন দিনের এই প্রদর্শনী শেষ হয়।

এসব গাড়ির মধ্যে এই মেলা বা প্রদর্শনীতে আগত ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ি।


গাড়ি বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক গাড়ির প্রতি মানুষের আগ্রহ বাড়লেও এ ধরনের গাড়ি বিক্রি এখনো উল্লেখযোগ্য পরিমাণে বাড়েনি। বরং প্লাগ-ইন হাইব্রিড ধরনের ইঞ্জিনসহ বৈদ্যুতিক গাড়ির চাহিদা এখন বেশি। এ ধরনের গাড়ি বিদ্যুৎ ও জ্বালানি উভয় মাধ্যমে চলতে পারে বলে এসব গাড়ির চাহিদা বেশি।

এর মধ্যে যুক্তরাজ্যের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মরিস গ্যারেজের (এমজি) সাইবারস্টার মডেলের বৈদ্যুতিক গাড়িটির প্রতি ছিল বেশি আগ্রহ। দেশের বাজারে গাড়িটির বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা। গাড়িটি একবার চার্জ করলে চলে ৫০০ কিলোমিটার। বৈদ্যুতিক এই গাড়িটিতে রয়েছে ৩৭৫ কিলোওয়াটের লিথিয়াম আয়ন ব্যাটারি। দেশের বাজারে গাড়িটি এনেছে র‌্যানকন ব্রিটিশ মোটরস। 

গাজীপুরে র‌্যানকনেরই আরেক প্রতিষ্ঠানের তৈরি মিতসুবিশি এক্সপ্যান্ডার মডেলের গাড়িও প্রদর্শিত হয় এবারের মোটর শোতে। এই গাড়ির দাম ৩৪ লাখ টাকা। গাড়িটি সাত আসনের। বিক্রেতারা জানান এই গাড়ি শহর কিংবা ঢাকার বাইরে চলাচলের জন্য বেশ আরামদায়ক ও কার্যকর।

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ‘ফর্মুলা আইইউটি’ নামের গাড়ি তৈরির দল নিজেদের তৈরি একটি ফর্মুলা গাড়িও এবারের প্রদর্শনীতে প্রদর্শন করা হয়। গাড়িটি নিয়ে আগামী অক্টোবরে চীনে আয়োজিত ‘ফর্মুলা স্টুডেন্টস চায়না ২০২৫’ প্রতিযোগিতায় অংশগ্রহণের কথা রয়েছে বলে দলটির সদস্যরা জানান। আইইউটি দলের প্রধান আহসানুল আমিন বলেন, ‘চীনের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমরা চালকের নিরাপত্তা ও গাড়ির কারিগরি দিকটিকে বেশি প্রাধান্য দিচ্ছি।’