মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বরগুনায় লোডশেডিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ, বিদ্যুৎ অফিস ঘেরাও

>> বিদেশে অবস্থান করে আওয়ামী লীগ তৎপরতার চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ, বাড়ছে জনদুর্ভোগ

>> অস্ট্রেলিয়ায় শুধু লড়াই নয়, জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছে বাংলাদেশ: প্রধান নির্বাচক

>> বৈষম্যবিরোধী আন্দোলনের প্রত্যাশা আজও পূরণ হলো না

>> গ্যাস নেই, চুলা জ্বলে না—ভোগান্তির আগুনে পুড়ছে সাধারণ মানুষ

>> শেখ হাসিনা ছাড়া দেশ চালানোর মতো যোগ্য ব্যক্তি কেউ নেই

>> কোদাল হাতে বাগানে জয়া আহসান, সরল জীবনযাপনে মুগ্ধ ভক্তরা

>> ৬ হাজারের বেশি সিমকার্ডসহ প্রতারণা চক্রের চার সদস্য আটক

>> বঙ্গবন্ধুতেই রাজাকারদের চুলকানি

আপনি পড়ছেন : ঢাকা

মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট


স্টাফ রিপোর্টার
মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
ছবি:সংগৃহীত

আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন।

আইনজীবী খুররম শাহ মুরাদ বলেন, বনশ্রী আবাসিক এলাকা। বনশ্রী মেরাদিয়ায় পশুর হাট বসলে এই হাট পুরো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন এই এলাকার বাসিন্দারা। এ কারণে এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে রিট আবেদনটি করা হয়েছিল।

এছাড়া, দক্ষিণ সিটি করপোরেশনের ১১টি গরুর হাটের মধ্যে মেরাদিয়া বাজারের পাশে কেন গরুর হাট বসানো হয় তা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই এলাকায় গরুর হাট বসানো থেকে সিটি করপোরেশনকে নিষেধ করা হয়েছে।

হাইকোর্ট বেঞ্চ গরুর হাটের স্থান ইজারা দেয়ার প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ করেছেন, বিশেষ করে যখন মাত্র ৮.৪ কিলোমিটারের মধ্যে একটি স্থায়ী গরুর হাট বিদ্যমান।