বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ

>> মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

>> ট্রাকচালক হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ আসামির অভিযোগ গঠন ফের পেছাল

>> হাতকড়া পেছনে রেখে সিঁড়ি দিয়ে আদালতে ওঠানো নিয়ে পলকের আপত্তি

>> সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী

>> নারায়ণগঞ্জে কারাবন্দি যুবকের ঢামেকে মৃত্যু

>> ভারতে শেখ হাসিনার আইনি মর্যাদা কী, সংসদীয় কমিটিতে প্রশ্ন

>> বিদ্যালয় থেকে শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে মারধর

>> যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কা, পুলিশের বাধায় আটক বিরোধী নেতারা

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানোর অভিযোগে যুবক আটক

আপনি পড়ছেন : মেহেরপুর

পরীক্ষার সময় বই খুলে লিখছিলেন, ভিডিও করায় দুই সাংবাদিকের ওপর হামলা


Rabeya ২৯ আগস্ট ২০২৬, দুপুর ১:৩৬



পরীক্ষার সময় বই খুলে লিখছিলেন, ভিডিও করায় দুই সাংবাদিকের ওপর হামলা


মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষা চলাকালে পাঠ্যবই খুলে লেখার অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন।

আহত সাংবাদিকেরা হলেন বাংলাদেশ বেতার ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ এবং দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি তারেক হোসেন। তাঁদের অভিযোগ, পরীক্ষার্থীদের বই দেখে উত্তর লেখার দৃশ্য ভিডিও করার সময় কয়েকজন শিক্ষক তাঁদের ওপর হামলা করেন। পরে তাঁদের একটি কক্ষে আটকে রাখা হয় এবং মুঠোফোন ও সম্প্রচার সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয়।

সাংবাদিক রাব্বি আহমেদের দাবি, শিক্ষকদের সামনেই কয়েকজন পরীক্ষার্থী পাঠ্যবই দেখে উত্তর লিখছিলেন। বিষয়টি ভিডিও করার সময় কলেজের মনিরুজ্জামান বিপ্লবসহ দুজন শিক্ষক তাঁদের ওপর হামলা করেন।

অন্যদিকে শিক্ষক মনিরুজ্জামান বিপ্লব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, দুই সাংবাদিক মুঠোফোনে চাঁদা চাইতেন। চাঁদা না দিলে কলেজের বিষয়ে সংবাদ প্রকাশের হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি। তবে সাংবাদিক তারেক হোসেন চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন।

মারধরের ঘটনায় রাব্বি আহমেদ বাদী হয়ে গাংনী থানায় মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ছিনিয়ে নেওয়া মুঠোফোন ও সরঞ্জাম উদ্ধারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।