বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সার বিক্রয়কেন্দ্রের তালা ভাঙার চেষ্টা, বিএনপি নেতাকে শোকজ

>> বেশি সার সরবরাহের দাবি, তবু বিভিন্ন এলাকায় সংকটের অভিযোগ

>> বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, তিন কিশোর আটক

>> সাদা চুল কালো করে ট্রেনে পালানোর চেষ্টা, আখাউড়ায় ধরা পড়লেন আসামি

>> বেশির ভাগ অপরাধের পেছনে মাদক-জুয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

>> বিএনপি নেতার গোয়াল থেকে চুরি হওয়া গরু উদ্ধার, শোকজ

>> কেরানীগঞ্জে সেলুনে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, আটক ২

>> আদালত অবমাননার অভিযোগে দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ

>> হেলমেট কিনছেন মান যাচাই করে? আমদানির সাড়ে ২৪ শতাংশ নিরাপত্তা পরীক্ষায় অনুত্তীর্ণ

>> গুলশান থানার ওসি প্রত্যাহার

আপনি পড়ছেন : কুড়িগ্রাম

কুড়িগ্রামে ছাত্রলীগের নতুন কমিটিতে ছাত্রদল ও জুলাই যোদ্ধাদের ছড়াছড়ি


Sheikh Mojahidur Rahman ২৭ আগস্ট ২০২৬, রাত ৮:১৭
কুড়িগ্রামে ছাত্রলীগের নতুন কমিটিতে ছাত্রদল ও জুলাই যোদ্ধাদের ছড়াছড়ি

নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ছবিটিতে বিভিন্ন পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের এক নেতাকে দেখা যাওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে।

জানা যায়, ছবিটি ভুরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন তরফদার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ১ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশ করেন। ছবিতে উপস্থিত ব্যক্তিদের পরিচয় নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা চলছে।

অনুসন্ধানে জানা গেছে, ছবিতে থাকা সবুজ চিহ্নিত ব্যক্তি গুপ্ত ফরিদুল ইসলাম ফাহাদ, যিনি কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের উপ-ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অপরদিকে লাল চিহ্নিত সুমন তরফদার ভুরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং নিজেকে জুলাই আন্দোলনের সম্মুখসারীর যোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে থাকেন।

ছবিতে আরও রয়েছেন শিলখুড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, যিনি জুলাই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে পরিচিত। এছাড়া উপস্থিতদের মধ্যে রয়েছেন জিয়া সাইবার ফোর্স শিলখুড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিয়ান হাসান, শিলখুড়ী ইউনিয়ন ছাত্রদলের সদস্য ইয়াসিন আরাফাত, জুলাই আন্দোলনের কর্মী আদনান নোবেল এবং শিলখুড়ী ইউনিয়ন ছাত্রদলের সদস্য সুমন আনাফ।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভিন্ন রাজনৈতিক আদর্শের নেতাকর্মীদের একসঙ্গে দেখা যাওয়ার বিষয়টি রাজনৈতিক কৌতূহলের জন্ম দিয়েছে। বিশেষ করে ছাত্রলীগ ও ছাত্রদলের সক্রিয় নেতাদের একই ফ্রেমে উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে।

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক সচেতন মহল মনে করছে, বিষয়টির প্রকৃত প্রেক্ষাপট স্পষ্ট করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গুরুত্বপূর্ণ। অন্যথায় সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক বিভিন্ন ব্যাখ্যা ও জল্পনা-কল্পনা আরও বাড়তে পারে।

উল্লেখ্য, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের ব্যক্তিগত ও সামাজিক যোগাযোগের বিষয়টি নতুন নয়। তবে ভিন্নধারার রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীল নেতাদের একসঙ্গে দেখা গেলে তা জনমনে স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দেয়।