শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> চাঁদা না দেওয়ায় লেগুনা মালিককে মারধরের অভিযোগ, উল্টো চাঁদাবাজ সাজিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবি

>> সীতাকুণ্ডে বিদ্যালয়ের পেছনে মিলল হাত-পা বাঁধা নারীর মরদেহ

>> চট্টগ্রাম কাস্টমসে এসি ওমর ফারুক ও আরও সুমন কান্তি বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ

>> নারায়ণগঞ্জ বিআরটিএতে ঘুষ লেনদেনের অভিযোগ, মাহবুব-উসমান-হেমায়েতকে ঘিরে প্রশ্ন

>> ঘুষ ছাড়া মেলে না সেবা, নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ

>> মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

>> ট্রাকচালক হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ আসামির অভিযোগ গঠন ফের পেছাল

>> হাতকড়া পেছনে রেখে সিঁড়ি দিয়ে আদালতে ওঠানো নিয়ে পলকের আপত্তি

>> সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী

আপনি পড়ছেন : খেলা

ফাইনালে উঠতে পারলেন না মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরিও হলো বৃথা


Rabeya ১৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:২৭



ফাইনালে উঠতে পারলেন না মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরিও হলো বৃথা


ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে জ্যামাইকা কিংসম্যানের কাছে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। দল ২০৬ রানের বড় সংগ্রহ গড়েও জয় পায়নি। ফলে শিমরন হেটমায়ারের দুর্দান্ত সেঞ্চুরিও শেষ পর্যন্ত কাজে আসেনি।

ব্রিজটাউনে আগে ব্যাট করে ২০৬ রান সংগ্রহ করে গায়ানা। দলের হয়ে অসাধারণ ব্যাটিং করেন হেটমায়ার। মাত্র ৪৫ বলে ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। চলতি সিপিএলে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি।

মিরাজকে জ্যামাইকার ইনিংসের দ্বিতীয় ওভারেই বোলিংয়ে আনা হয়। দুই বাঁহাতি ব্যাটসম্যান মাজ সাদাকাত ও ক্রিক ম্যাকেঞ্জির উইকেট পাওয়ার লক্ষ্য থাকলেও প্রথম ওভারেই ১৮ রান দেন তিনি। সাদাকাত ওই ওভারে দুটি ছক্কা ও একটি চার মারেন।

সপ্তম ওভারে আবার বোলিংয়ে এসে ৮ রান দেন মিরাজ। পরের দুই ওভারে রান আটকে রাখলেও নিজের শেষ ওভারের শেষ দুই বলে সাইম আইয়ুবের দুটি ছক্কায় খরচ বেড়ে যায়। চার ওভারে ৪৩ রান দিয়ে কোনো উইকেট পাননি বাংলাদেশের এই অলরাউন্ডার।

জ্যামাইকার রান তাড়ায় সাদাকাত ৪১, ম্যাকেঞ্জি ৩৪ ও কিচি কার্টি ৫৬ রান করেন। শেষ দিকে রোভম্যান পাওয়েলের ১৭ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংসে ২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে জ্যামাইকা।

এবারই প্রথম সিপিএলে খেলেছেন মিরাজ। মোহাম্মদ নবীর বদলি হিসেবে পাঁচ ম্যাচ খেলে তিনি ৯টি উইকেট নিয়েছেন। তবে সবগুলো উইকেটই এসেছে প্রথম তিন ম্যাচে। প্লে-অফে আর কোনো উইকেট পাননি তিনি।

ব্যাট হাতেও মিরাজের সময়টা ভালো কাটেনি। চার ইনিংসে তাঁর সংগ্রহ ২১ রান, স্ট্রাইক রেট ৪৮.৮৩। অন্যদিকে হেটমায়ারের শতরানের পরও গায়ানার ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেল।