বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সিটিজেনস ব্যাংকে চালু হলো ইসলামিক ব্যাংকিং সেবা

>> ভারতের বিপক্ষে টানা হারের রেকর্ড থেকে বাংলাদেশকে সরিয়ে দিল আফগানিস্তান

>> ‘১১৫০ টাকার কাজে ৭০ হাজার কেন’—ভিডিও ছড়ানোর পর তহশিলদারকে কারণ দর্শানোর নোটিশ

>> নারায়ণগঞ্জে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারে বাধা, ফিরে গেল পুলিশ

>> কুষ্টিয়ায় কৃষক দলের কার্যালয়ে হামলার অভিযোগ, পরে যুবলীগ নেতার বাড়িতে আগুন

>> মেসির বিদায়ী ম্যাচ আয়োজন করছে আর্জেন্টিনা, শেষবারের মতো খেলবেন বেনিনের বিপক্ষে

>> অস্ত্র তাক করে হামলা-ভাঙচুর, ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে

>> পুরো সড়ক বন্ধ করে নির্মাণকাজ, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

>> হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৬

>> বেক্সিমকোর শ্রমিকদের জীবনে অনিশ্চয়তা, কেউ চা বিক্রি করছেন, কেউ চালাচ্ছেন অটোরিকশা

আপনি পড়ছেন : খেলা

মেসির বিদায়ী ম্যাচ আয়োজন করছে আর্জেন্টিনা, শেষবারের মতো খেলবেন বেনিনের বিপক্ষে


Rabeya ১৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৪৯



মেসির বিদায়ী ম্যাচ আয়োজন করছে আর্জেন্টিনা, শেষবারের মতো খেলবেন বেনিনের বিপক্ষে

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচটি ঘরের মাঠে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবে আর্জেন্টিনা। ওই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে রাখা হয়েছে মেসিকে।

আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণার পর থেকেই তাঁকে ঘরের দর্শকদের সামনে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পরিকল্পনার কথা জানিয়েছিল এএফএ। এবার সেই পরিকল্পনাই বাস্তবে রূপ নিচ্ছে।

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, দেশের অন্যতম সেরা খেলোয়াড় ও জাতীয় দলের অধিনায়ককে তাঁর প্রাপ্য সম্মান দিয়ে বিদায় জানাতে চান তারা। তাঁর বক্তব্য অনুযায়ী, ৬ অক্টোবরের ম্যাচটি মেসিকে উৎসর্গ করা হবে।

বিদায়ী ম্যাচটিকে আরও বিশেষ করে তুলতে ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। মেসির সঙ্গে কাতার বিশ্বকাপে খেলা সতীর্থরা পরিবারসহ অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন।

সর্বশেষ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর মেসি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন। ফলে অনেকের ধারণা ছিল, ওই ম্যাচই হয়তো আর্জেন্টিনার জার্সিতে তাঁর শেষ উপস্থিতি। তবে ঘরের মাঠে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিশ্বকাপের পর আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা তিনটি প্রীতি ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে স্কালোনির দল। সবশেষ ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচে মেসিকে আবারও আকাশি-সাদা জার্সিতে দেখা যাবে।

এই ম্যাচটি হলে জাতীয় দলের হয়ে মেসির আন্তর্জাতিক ম্যাচসংখ্যা দাঁড়াবে ২০৮-এ। এরই মধ্যে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সবচেয়ে বেশি গোল করার রেকর্ড তাঁর দখলে। জাতীয় দলের জার্সিতে তাঁর গোলসংখ্যা ১২৫।

এদিকে ফিফার শাস্তির কারণে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনাকে দর্শকসংখ্যা ৫০ শতাংশ কমাতে হবে। ক্রীড়া আয়োজনকে রাজনৈতিক বা ক্রীড়াবহির্ভূত বার্তা প্রচারের কাজে ব্যবহারের অভিযোগে এই শাস্তি দেওয়া হয়েছে।

অন্যদিকে বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা ও স্পেনে