শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘জামায়াতের সেক্রেটারির ৭০০ অটোরিকশা’—ডিএনসিসি প্রশাসকের কাছে প্রমাণ চাইল জামায়াত

>> চাঁদা না দেওয়ায় লেগুনা মালিককে মারধরের অভিযোগ, উল্টো চাঁদাবাজ সাজিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবি

>> সীতাকুণ্ডে বিদ্যালয়ের পেছনে মিলল হাত-পা বাঁধা নারীর মরদেহ

>> চট্টগ্রাম কাস্টমসে এসি ওমর ফারুক ও আরও সুমন কান্তি বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ

>> নারায়ণগঞ্জ বিআরটিএতে ঘুষ লেনদেনের অভিযোগ, মাহবুব-উসমান-হেমায়েতকে ঘিরে প্রশ্ন

>> ঘুষ ছাড়া মেলে না সেবা, নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ

>> মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

>> ট্রাকচালক হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ আসামির অভিযোগ গঠন ফের পেছাল

>> হাতকড়া পেছনে রেখে সিঁড়ি দিয়ে আদালতে ওঠানো নিয়ে পলকের আপত্তি

আপনি পড়ছেন : খেলা

চেলসির নীল জার্সিতে এমি মার্তিনেজ, তিন বছরের চুক্তিতে যোগ দিলেন আর্জেন্টাইন গোলকিপার


Rabeya ৩০ আগস্ট ২০২৬, বিকাল ৪:১৫



চেলসির নীল জার্সিতে এমি মার্তিনেজ, তিন বছরের চুক্তিতে যোগ দিলেন আর্জেন্টাইন গোলকিপার


স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে সমর্থকদের জন্য বড় খবর দিল চেলসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইংলিশ ক্লাবটি। সামাজিক যোগাযোগমাধ্যমে চুক্তিপত্রে সই করার সময় মার্তিনেজের ছবি প্রকাশ করে চেলসি জানিয়েছে, ‘এমিলিয়ানো একজন ব্লু।’

৩৩ বছর বয়সী মার্তিনেজ অ্যাস্টন ভিলায় টানা ছয় মৌসুম কাটানোর পর এবার চেলসিতে পাড়ি দিলেন। তিন বছরের চুক্তিতে তাঁর দলবদলের জন্য চেলসিকে প্রায় ৭৫ লাখ পাউন্ড খরচ করতে হয়েছে।

গত মৌসুমেও ভিলা ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল মার্তিনেজকে ঘিরে। তবে শেষ পর্যন্ত তিনি ক্লাবেই থেকে যান। এবার দলবদলের শুরুতে ভিলা জাপানের গোলকিপার জায়ন সুজুকিকে দলে নেওয়ার পর আর্জেন্টাইন গোলরক্ষকের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। জুভেন্টাসে যাওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত ইংল্যান্ডেই থাকলেন তিনি।

চেলসিতে যোগ দিয়ে মার্তিনেজ নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন। তাঁর ভাষায়, নতুন ক্লাবে আসার সিদ্ধান্তটি তাঁর ও পরিবারের জন্য সহজ ছিল। এখন মাঠে নেমে নতুন দলের হয়ে খেলার অপেক্ষায় আছেন তিনি।

আর্জেন্টিনা জাতীয় দলের দীর্ঘদিনের প্রথম পছন্দের গোলকিপার মার্তিনেজ। তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্যের মধ্যে রয়েছে ২০২২ সালের বিশ্বকাপ জয় এবং টানা দুটি কোপা আমেরিকা শিরোপা। তিনটি বড় টুর্নামেন্টেই সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন তিনি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালেও আর্জেন্টিনার হয়ে খেলেছেন এই গোলরক্ষক।

চেলসিতে তাঁর লক্ষ্যও পরিষ্কার—দলের হয়ে শিরোপা জেতা। নিজের জয়ের মানসিকতা নতুন ক্লাবে কাজে লাগাতে চান বলে জানিয়েছেন মার্তিনেজ।

চেলসির গোলপোস্টে তাঁর আগমন সমর্থকদের জন্যও স্বস্তির খবর। সর্বশেষ ফুলহামের বিপক্ষে ৩-২ গোলের জয় পেলেও চেলসির স্প্যানিশ গোলকিপার রবার্ত সানচেজের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। গোলপোস্টের নিচে তাঁর কিছু দুর্বলতা নিয়ে সমর্থকদের উদ্বেগ ছিল।

এর আগেও ফর্মের কারণে সানচেজকে একাধিকবার মূল একাদশের বাইরে থাকতে হয়েছে। বিভিন্ন কোচের অধীনেও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। ফলে অভিজ্ঞ মার্তিনেজের আগমন চেলসির গোলরক্ষক পজিশনে প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি দলের রক্ষণভাগে আত্মবিশ্বাসও বাড়াতে পারে।

সবকিছু ঠিক থাকলে স্ট্যামফোর্ড ব্রিজেই চেলসির নীল জার্সিতে মার্তিনেজের অভিষেক হতে পারে।