শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ঘুষ ছাড়া মেলে না সেবা, নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ

>> মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

>> ট্রাকচালক হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ আসামির অভিযোগ গঠন ফের পেছাল

>> হাতকড়া পেছনে রেখে সিঁড়ি দিয়ে আদালতে ওঠানো নিয়ে পলকের আপত্তি

>> সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী

>> নারায়ণগঞ্জে কারাবন্দি যুবকের ঢামেকে মৃত্যু

>> ভারতে শেখ হাসিনার আইনি মর্যাদা কী, সংসদীয় কমিটিতে প্রশ্ন

>> বিদ্যালয় থেকে শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে মারধর

>> যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কা, পুলিশের বাধায় আটক বিরোধী নেতারা

আপনি পড়ছেন : খেলা

বিশ্বকাপ জিতেও দল থেকে বাদ, নাম না দেখে হেসেছিলেন সূর্যকুমার


Rabeya ২৯ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:৪২



বিশ্বকাপ জিতেও দল থেকে বাদ, নাম না দেখে হেসেছিলেন সূর্যকুমার


টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। দীর্ঘদিন এ বিষয়ে নীরব থাকার পর এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

সূর্যকুমারের নেতৃত্বে ভারত এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। তাঁর অধিনায়কত্বে দল কোনো সিরিজেও হারেনি। এরপরও আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের দল থেকে তাঁকে বাদ দিয়ে শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক করা হয়।

সাবেক ক্রিকেটার আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সূর্যকুমার বলেন, দল ঘোষণার পর প্রথমে তাঁর প্রতিক্রিয়া ছিল হাসি। কারণ কঠিন পরিস্থিতিতেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করেন তিনি।

তবে সিদ্ধান্তটি যে তাঁর কাছে অপ্রত্যাশিত ছিল, সেটিও স্বীকার করেন সূর্য। তাঁর ভাবনা ছিল, আগামী দুই বছর দলকে নেতৃত্ব দিয়ে সামনে থাকা অলিম্পিক ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলা করবেন।

শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে তাঁর কোনো আপত্তি নেই বলেও জানান সূর্যকুমার। তবে টানা সাফল্যের পর কেন নেতৃত্বে পরিবর্তন আনা হলো—এই প্রশ্ন তাঁকে হতাশ করেছিল।

বিশ্বকাপের পর প্রায় দেড় মাস বাড়িতে থাকার সময়টিকে সবচেয়ে কঠিন সময় হিসেবে উল্লেখ করেন তিনি। তখন বারবার নিজের কাছে প্রশ্ন করেছেন, এত ভালো ফলের পরও কীভাবে এমন সিদ্ধান্ত এলো।

সূর্যকুমারের বাদ পড়ার অন্যতম কারণ হিসেবে তাঁর সাম্প্রতিক রানখরার বিষয়টিও উঠে এসেছে। বিশ্বকাপে নয় ইনিংসে ২৪২ রান করলেও ২০২৫ সালে ভারতের হয়ে কোনো ফিফটি করতে পারেননি তিনি। আইপিএলেও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি।

জাতীয় দল থেকে বাদ পড়ার সিদ্ধান্ত জানানোর আগেই নির্বাচকেরা তাঁকে ফোন করে বিষয়টি জানিয়েছিলেন। সূর্য বলেন, নির্বাচকেরা দলের স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন—এমনটাই তিনি মনে করেন।

তবে জাতীয় দলে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী সূর্যকুমার। তাঁর ভাষ্য, তিনি সব সময় ক্রিকেটের সঙ্গে আছেন এবং যেকোনো সময় জাতীয় দল থেকে ডাক এলে খেলার জন্য প্রস্তুত।