বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ

>> মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

>> ট্রাকচালক হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ আসামির অভিযোগ গঠন ফের পেছাল

>> হাতকড়া পেছনে রেখে সিঁড়ি দিয়ে আদালতে ওঠানো নিয়ে পলকের আপত্তি

>> সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী

>> নারায়ণগঞ্জে কারাবন্দি যুবকের ঢামেকে মৃত্যু

>> ভারতে শেখ হাসিনার আইনি মর্যাদা কী, সংসদীয় কমিটিতে প্রশ্ন

>> বিদ্যালয় থেকে শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে মারধর

>> যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কা, পুলিশের বাধায় আটক বিরোধী নেতারা

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানোর অভিযোগে যুবক আটক

আপনি পড়ছেন : খেলা

ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে ঘুষের কথা স্বীকার দুই আর্জেন্টাইন নির্বাহীর


Rabeya ২৯ আগস্ট ২০২৬, দুপুর ১২:০২



ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে ঘুষের কথা স্বীকার দুই আর্জেন্টাইন নির্বাহীর


ফিফার বড় ধরনের দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আর্জেন্টিনার দুই ক্রীড়া বিপণন নির্বাহী বাবা-ছেলে হুগো জিনকিস ও মারিয়ানো জিনকিস। লাভজনক সম্প্রচার ও বিপণনস্বত্ব পাওয়ার জন্য আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা তাঁরা স্বীকার করেছেন।

বিচার এড়াতে মার্কিন কৌঁসুলিদের সঙ্গে সমঝোতা চুক্তির অংশ হিসেবে গত বৃহস্পতিবার এই স্বীকারোক্তি দেন তাঁরা। ২০১৫ সালে ফিফা ও উত্তর ও দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনগুলোকে ঘিরে শুরু হওয়া বড় ধরনের তদন্তে তাঁদের অভিযুক্ত করা হয়েছিল।

আদালতের নথি অনুযায়ী, বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের লাভজনক মিডিয়া ও বিপণনস্বত্ব পেতে ফুটবল কর্মকর্তাদের সমর্থন আদায়ের জন্য জিনকিসরা কোটি কোটি ডলারের বাণিজ্যিক ঘুষ দিয়েছেন এবং দেওয়ার বিষয়ে সম্মত হয়েছিলেন।

আর্জেন্টিনার ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান ‘ফুল প্লে’র সহমালিক এই বাবা-ছেলে বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার মতো গুরুত্বপূর্ণ ম্যাচের সম্প্রচারস্বত্ব পাওয়ার জন্য ঘুষের আশ্রয় নিয়েছিলেন বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

সমঝোতা চুক্তির আওতায় তাঁদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি চুক্তির অংশ হিসেবে ৫ কোটি ডলার বাজেয়াপ্ত করতেও সম্মতি দিয়েছেন হুগো ও মারিয়ানো জিনকিস।

ফিফাকে ঘিরে ২০১৫ সালের মার্কিন তদন্তের পর জুরিখে অভিযান, গ্রেপ্তার, বিচার এবং একাধিক কর্মকর্তার দোষ স্বীকারের ঘটনা ফুটবল বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।