বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বিএনপি নেতার গোয়াল থেকে চুরি হওয়া গরু উদ্ধার, শোকজ

>> কেরানীগঞ্জে সেলুনে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, আটক ২

>> আদালত অবমাননার অভিযোগে দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ

>> হেলমেট কিনছেন মান যাচাই করে? আমদানির সাড়ে ২৪ শতাংশ নিরাপত্তা পরীক্ষায় অনুত্তীর্ণ

>> গুলশান থানার ওসি প্রত্যাহার

>> ট্রাম্প-সি বৈঠকের আগে বেইজিং যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

>> ১৪ ঘণ্টার বদলে ২৬ ঘণ্টা পর গ্যাস, চরম ভোগান্তিতে ২৩ হাজার গ্রাহক

>> দুর্ঘটনার খবর সংগ্রহে গিয়ে সংবাদমাধ্যমের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

>> ঈশা আর ফিরবে না, মেয়ের ছবি বুকে নিয়ে কাঁদছেন মা

>> তিস্তার ভাঙনে উত্তরের পাঁচ জেলা বিপর্যস্ত, সাত দিনে বিলীন ৩৮৬ ঘরবাড়ি

আপনি পড়ছেন : খেলা

ভিনিসিয়ুসকে ১৬ ফাউলে একটি হলুদ কার্ড, ইয়ামালকে ৩ ফাউলেই একটি


Rabeya ২৭ আগস্ট ২০২৬, দুপুর ২:৪৫



ভিনিসিয়ুসকে ১৬ ফাউলে একটি হলুদ কার্ড, ইয়ামালকে ৩ ফাউলেই একটি


লা লিগায় নিয়মিত ফাউলের শিকার হচ্ছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। বিশেষ করে বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে ড্রিবল করে এগিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের ডিফেন্ডারদের বাধার মুখে পড়তে হয় তাঁকে।

২০১৯-২০ মৌসুম থেকে লা লিগায় ভিনিসিয়ুসের চেয়ে বেশি ফাউলের শিকার আর কোনো খেলোয়াড় হননি। এখন পর্যন্ত এই সময়ে ২২৬ ম্যাচে তিনি ৪৯১ বার ফাউলের শিকার হয়েছেন। চলতি মৌসুমের প্রথম দুই ম্যাচেই তাঁকে ফাউল করা হয়েছে ১০ বার।

তবে ভিনিসিয়ুসকে ফাউল করা খেলোয়াড়দের হলুদ কার্ড দেখার হার নিয়ে ভিন্ন একটি চিত্র পাওয়া যায়। ‘এএস’-এর পরিসংখ্যান অনুযায়ী, ভিনিসিয়ুস গড়ে ১৬ বার ফাউলের শিকার হওয়ার পর তাঁকে ফাউল করা কোনো প্রতিপক্ষ খেলোয়াড় হলুদ কার্ড দেখেন।

অন্যদিকে বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের ক্ষেত্রে গড়ে মাত্র ৩টি ফাউলের পরই তাঁকে ফাউল করা প্রতিপক্ষের কোনো খেলোয়াড় হলুদ কার্ড দেখেন।

লাল কার্ডের ক্ষেত্রেও দুই খেলোয়াড়ের মধ্যে পার্থক্য রয়েছে। ভিনিসিয়ুসের ক্ষেত্রে গড়ে ৬৮টি ফাউলের পর প্রতিপক্ষের খেলোয়াড় লাল কার্ড দেখেছেন। ইয়ামালের ক্ষেত্রে গড়ে ১১টি ফাউলের পর লাল কার্ড দেখার ঘটনা ঘটেছে।

চ্যাম্পিয়নস লিগের পরিসংখ্যানেও ভিনিসিয়ুস এগিয়ে। ২০১৯-২০ মৌসুম থেকে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় তিনিই সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছেন—মোট ১৩১ বার।

তবে চ্যাম্পিয়নস লিগে ভিনিসিয়ুস ও ইয়ামালের ক্ষেত্রে চিত্রটি আলাদা। সেখানে দুজনের ক্ষেত্রেই গড়ে প্রতি তিনটি ফাউলের বিপরীতে প্রতিপক্ষের খেলোয়াড় একটি হলুদ কার্ড দেখেছেন।