বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, তিন কিশোর আটক

>> সাদা চুল কালো করে ট্রেনে পালানোর চেষ্টা, আখাউড়ায় ধরা পড়লেন আসামি

>> বেশির ভাগ অপরাধের পেছনে মাদক-জুয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

>> বিএনপি নেতার গোয়াল থেকে চুরি হওয়া গরু উদ্ধার, শোকজ

>> কেরানীগঞ্জে সেলুনে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, আটক ২

>> আদালত অবমাননার অভিযোগে দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ

>> হেলমেট কিনছেন মান যাচাই করে? আমদানির সাড়ে ২৪ শতাংশ নিরাপত্তা পরীক্ষায় অনুত্তীর্ণ

>> গুলশান থানার ওসি প্রত্যাহার

>> ট্রাম্প-সি বৈঠকের আগে বেইজিং যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

>> ১৪ ঘণ্টার বদলে ২৬ ঘণ্টা পর গ্যাস, চরম ভোগান্তিতে ২৩ হাজার গ্রাহক

আপনি পড়ছেন : খেলা

ইনফান্তিনোর পাশে ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু, জানালেন সমর্থনের কারণ


২৬ আগস্ট ২০২৬, বিকাল ৫:৩১



ইনফান্তিনোর পাশে ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু, জানালেন সমর্থনের কারণ



ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে সমালোচনা ও চাপের মধ্যেই তাঁর পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কাফু। সম্প্রতি কয়েকজন সাবেক ফুটবলার ইনফান্তিনোর নেতৃত্বের সমালোচনা করে বিবৃতি দিলেও কাফু তাঁর কাজের প্রশংসা করেছেন।

কাফুর মতে, গত এক দশকে ফুটবল প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিশেষ করে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের বিভিন্ন কমিটি, প্রকল্প ও নীতিনির্ধারণী কার্যক্রমে যুক্ত করার উদ্যোগকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।

ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় কাফু বলেন, খেলোয়াড় ও সাবেক ফুটবলারদের মতামতকে ফিফা গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন কমিটি ও ওয়ার্কিং গ্রুপে তাঁদের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে এবং ফুটবলসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে তাঁদের অভিজ্ঞতাও কাজে লাগানো হচ্ছে।

সম্প্রতি ফ্রান্সের সাবেক বিশ্বকাপজয়ী খেলোয়াড় ইমানুয়েল পেতি, বিশেন্তে লিজারাজু ও রবার্ট পিরেসসহ কয়েকজন সাবেক তারকা ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, বর্তমান ফিফা নেতৃত্ব ফুটবলের মূল মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে এবং পরিবর্তন প্রয়োজন।

তবে কাফু সেই অবস্থানের সঙ্গে একমত নন। তাঁর দাবি, ফুটবল শুধু মাঠের খেলা নয়; এটি মানুষের জীবন ও সমাজেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ফুটবলের উন্নয়নে গত এক দশকের অগ্রগতিকে তিনি সমর্থন করেন।

ইনফান্তিনোর প্রতি কাফুর এই প্রকাশ্য সমর্থন ফিফা সভাপতির চলমান চাপের সময়ে কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।