বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সার বিক্রয়কেন্দ্রের তালা ভাঙার চেষ্টা, বিএনপি নেতাকে শোকজ

>> বেশি সার সরবরাহের দাবি, তবু বিভিন্ন এলাকায় সংকটের অভিযোগ

>> বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, তিন কিশোর আটক

>> সাদা চুল কালো করে ট্রেনে পালানোর চেষ্টা, আখাউড়ায় ধরা পড়লেন আসামি

>> বেশির ভাগ অপরাধের পেছনে মাদক-জুয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

>> বিএনপি নেতার গোয়াল থেকে চুরি হওয়া গরু উদ্ধার, শোকজ

>> কেরানীগঞ্জে সেলুনে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, আটক ২

>> আদালত অবমাননার অভিযোগে দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ

>> হেলমেট কিনছেন মান যাচাই করে? আমদানির সাড়ে ২৪ শতাংশ নিরাপত্তা পরীক্ষায় অনুত্তীর্ণ

>> গুলশান থানার ওসি প্রত্যাহার

আপনি পড়ছেন : খেলা

দি মারিয়ার হাজার ম্যাচের মাইলফলকে পূর্বসূরি দুই আর্জেন্টাইন কে?


Rabeya ২৬ আগস্ট ২০২৬, বিকাল ৩:২৪



দি মারিয়ার হাজার ম্যাচের মাইলফলকে পূর্বসূরি দুই আর্জেন্টাইন কে?


আর্জেন্টিনার তারকা ফুটবলার আনহেল দি মারিয়া পেশাদার ক্যারিয়ারে এক হাজার ম্যাচ খেলার বিরল মাইলফলক স্পর্শ করেছেন। ১৩ আগস্ট কোপা লিবার্তাদোরেসের শেষ ষোলোর প্রথম লেগে রোজারিও সেন্ট্রালের হয়ে মাঠে নেমে এই অর্জন করেন তিনি।

ফুটবলে এক হাজার ম্যাচ খেলার কৃতিত্ব খুব বেশি খেলোয়াড়ের নেই। আরএসএসএসএফের হিসাব অনুযায়ী, শীর্ষ পর্যায়ের ফুটবলে এক হাজার বা তার বেশি ম্যাচ খেলা খেলোয়াড়ের সংখ্যা ৩২। এই তালিকায় সর্বশেষ যোগ হয়েছে দি মারিয়ার নাম।

আর্জেন্টিনার ফুটবলে অবশ্য দি মারিয়াই প্রথম নন। তাঁর আগে এই মাইলফলক অর্জন করেছেন দুই কিংবদন্তি—লিওনেল মেসি ও হাভিয়ের জানেত্তি।

আরএসএসএসএফের হিসাব অনুযায়ী, মেসি শীর্ষ পর্যায়ে ১১৬৮টি ম্যাচ খেলেছেন। অন্যদিকে সাবেক আর্জেন্টাইন ফুলব্যাক হাভিয়ের জানেত্তির শীর্ষ পর্যায়ের ম্যাচসংখ্যা ১০৮১।

দি মারিয়ার পেশাদার ক্যারিয়ার শুরু হয় রোজারিও সেন্ট্রালের হয়ে। এরপর বেনফিকা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও জুভেন্টাসের মতো বড় ক্লাবে খেলেছেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি পর্তুগাল, স্পেন ও ফ্রান্সে লিগ শিরোপাও জিতেছেন।

আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দি মারিয়া। জাতীয় দলের হয়ে তাঁর রয়েছে ১৪৫ ম্যাচ। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ জয়ের অংশীদার ছিলেন তিনি।

ক্যারিয়ারে এখন পর্যন্ত দি মারিয়ার গোলসংখ্যা ২৪৩। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ২৮৪টি। এক হাজার ম্যাচের মাইলফলক ছুঁয়ে আর্জেন্টাইন ফুটবলের দুই কিংবদন্তি মেসি ও জানেত্তির পাশে নিজের নাম লিখিয়েছেন এই তারকা উইঙ্গার।