শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ: বিএনপির কঠোরতা কতটা কার্যকর হবে?

>> রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

>> রাড্ডা ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানে সরকার, দলীয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

>> ‘মা নেই, এখন আপনারাই আমাকে দেখে রাখবেন’—ফুলগাজীতে তারেক রহমান

>> রাউজানে পুলিশের সঙ্গে গোলাগুলির অভিযোগ, রাতভর অভিযানে গ্রেপ্তার ১

>> শরীয়তপুর আদালত চত্বরে তিন আইনজীবীকে মারধরের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়নি

>> রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

>> অনশনের পর মধ্যরাতে ময়মনসিংহে ২০ জনের নিয়োগপত্র, বঞ্চিত আরও দুজন

>> বিরোধী দলগুলোর কর্মসূচির মধ্যে মাঠের তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

>> যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে

আপনি পড়ছেন : খেলা

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ইতিহাস, প্রথমবার ষষ্ঠ স্থানে


Rabeya ২৩ আগস্ট ২০২৬, দুপুর ১:১২



টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ইতিহাস, প্রথমবার ষষ্ঠ স্থানে

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে বড় ব্যবধানে হারলেও আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে দারুণ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ অবস্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২৪ ম্যাচ থেকে ১ হাজার ৮৭৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশের রেটিং দাঁড়িয়েছে ৭৮। এর আগে টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান ছিল সপ্তম। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পর সেই অবস্থানে উঠেছিল বাংলাদেশ।

নতুন র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে পেছনে ফেলতে হয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে। বাংলাদেশের উন্নতির ফলে এক ধাপ করে নিচে নেমেছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং ১২৬। ১১৯ রেটিং নিয়ে দ্বিতীয় অবস্থানে দক্ষিণ আফ্রিকা। এরপর যথাক্রমে নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড রয়েছে। শীর্ষ পাঁচ দলের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

বাংলাদেশের এই উত্থানের মূল কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করা। সিরিজের প্রথম ম্যাচে ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বড় চমক দেখিয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশের ওই জয় ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে দ্বিতীয় টেস্টে ম্যাকাইয়ে ঘুরে দাঁড়িয়ে ইনিংস ব্যবধানে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। মাত্র দুই দিনের মধ্যেই শেষ হয়ে যায় ম্যাচটি। ফলে সিরিজ জয়ের সুযোগ হারালেও র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জন্য তৈরি হয়েছে নতুন মাইলফলক।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠে আসা বাংলাদেশের জন্য এটিই এখন পর্যন্ত র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ অর্জন।