রবিবার, অক্টোবর ৪, ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

>> একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একই রকম কেন?

>> চট্টগ্রাম বন্দরের ৯ কনটেইনারে বিপজ্জনক রাসায়নিক, ধ্বংস হবে রূপগঞ্জে

>> গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

>> শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

আপনি পড়ছেন : খেলা

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে পেট্রোল বোমা ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ


Sheikh Mojahidur Rahman ৫ আগস্ট ২০২৬, রাত ১০:১৬
সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে পেট্রোল বোমা ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ

মাগুরা শহরের কেশব মোড় এলাকায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের দিল্লিতে ফরেন প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাকিব আল হাসান অনলাইনে যুক্ত হওয়ার পরপরই একদল বিক্ষুব্ধ ব্যক্তি তাঁর বাড়ির দিকে পেট্রোল বোমা ও ইটপাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় বাড়ির সিঁড়ির জানালার কাচ ভেঙে যায়। তবে ঘটনার সময় বাড়িতে সাকিব আল হাসানের পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে বাড়িটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তী তথ্য জানানো হলে সে অনুযায়ী বিস্তারিত জানা যাবে।