শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ: বিএনপির কঠোরতা কতটা কার্যকর হবে?

>> রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

>> রাড্ডা ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানে সরকার, দলীয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

>> ‘মা নেই, এখন আপনারাই আমাকে দেখে রাখবেন’—ফুলগাজীতে তারেক রহমান

>> রাউজানে পুলিশের সঙ্গে গোলাগুলির অভিযোগ, রাতভর অভিযানে গ্রেপ্তার ১

>> শরীয়তপুর আদালত চত্বরে তিন আইনজীবীকে মারধরের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়নি

>> রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

>> অনশনের পর মধ্যরাতে ময়মনসিংহে ২০ জনের নিয়োগপত্র, বঞ্চিত আরও দুজন

>> বিরোধী দলগুলোর কর্মসূচির মধ্যে মাঠের তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

>> যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে

আপনি পড়ছেন : খেলা

অস্ট্রেলিয়ায় শুধু লড়াই নয়, জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছে বাংলাদেশ: প্রধান নির্বাচক


৩ আগস্ট ২০২৬, সকাল ১১:২২



অস্ট্রেলিয়ায় শুধু লড়াই নয়, জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছে বাংলাদেশ: প্রধান নির্বাচক

প্রায় ২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে এবার সফরের লক্ষ্য শুধু প্রতিদ্বন্দ্বিতা করা নয়, বরং ইতিবাচক ফল নিয়ে দেশে ফেরার প্রত্যাশা করছে দল। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

সোমবার রাতে দলের দ্বিতীয় বহর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সুমন বলেন, সময়ের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের অবস্থান বদলেছে। ২৩ বছর আগে অস্ট্রেলিয়া সফরের মূল লক্ষ্য ছিল অভিজ্ঞতা অর্জন ও টিকে থাকার চেষ্টা। কিন্তু এখন দল আরও পরিণত এবং আত্মবিশ্বাসী। তাই এবার ভালো ক্রিকেট খেলে সাফল্য পাওয়ার লক্ষ্য নিয়েই সফরে যাচ্ছে টাইগাররা।

তিনি জানান, দলের ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার মতো কঠিন কন্ডিশনে নিজেদের প্রমাণ করতে মুখিয়ে আছেন। সবার মধ্যেই দারুণ উদ্দীপনা কাজ করছে এবং এই সফরকে স্মরণীয় করে রাখার ইচ্ছা রয়েছে।

প্রধান নির্বাচকের ভাষ্য, অস্ট্রেলিয়া নিঃসন্দেহে বিশ্বের অন্যতম শক্তিশালী দল। তবু ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই। কঠিন চ্যালেঞ্জ থাকলেও সঠিক পরিকল্পনা ও ভালো পারফরম্যান্সের মাধ্যমে কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব।

তিনি স্মরণ করিয়ে দেন, নিউজিল্যান্ড সফরেও বাংলাদেশকে খুব বেশি সম্ভাবনাময় দল হিসেবে দেখা হয়নি। অথচ ইনজুরিতে জর্জরিত দল নিয়েও মাউন্ট মঙ্গানুই টেস্টে ঐতিহাসিক জয় তুলে নিয়েছিল টাইগাররা। সেই অভিজ্ঞতা থেকেই তার বিশ্বাস, অস্ট্রেলিয়ার মাটিতেও চমক দেখানোর সামর্থ্য বাংলাদেশের রয়েছে।

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দুটি টেস্ট ম্যাচ খেলবে। প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট ম্যাকাইয়ে।