বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সিলেটে শিকল বেঁধে তরুণীকে টেনে নেওয়ার ভিডিও ভাইরাল

>> বাঁধনের ওপর হামলার প্রতিবাদ, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি

>> হরমুজ প্রণালিতে মার্কিন চালকবিহীন সাবমেরিন জব্দের দাবি ইরানের

>> জমিতে ছিটানো কীটনাশকের বিষক্রিয়ায় অসুস্থ হয়েছিল শিক্ষার্থীরা

>> ফেরেশতাদের সৃষ্টি কেন ও কীভাবে?

>> হাজতখানায় কেক কাটার অভিযোগ অস্বীকার জিয়াউল আহসানের আইনজীবীর, ‘মিডিয়া ট্রায়ালের’ অভিযোগ

>> মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদকসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

>> সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার

>> প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, সীতাকুণ্ডে তিনজন গ্রেপ্তার; উদ্ধার হয়নি ব্যবহৃত অস্ত্র

>> সরকারি অফিসে যাতায়াত কমলেই দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

আপনি পড়ছেন : খেলা

দলে সুযোগ না পাওয়ার হতাশায় ক্রিকেটারের আত্মহত্যা


Rabeya ৩১ জুলাই ২০২৬, বিকাল ৫:৩৬
দলে সুযোগ না পাওয়ার হতাশায় ক্রিকেটারের আত্মহত্যা

ভারতের মহারাষ্ট্রের নাগপুরে ১৭ বছর বয়সী এক নারী ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্রিকেট দলে সুযোগ না পাওয়ার হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন। তবে পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, নিহত ক্রিকেটারের নাম অদিতি চৌখান্ডে। তিনি মহারাষ্ট্রের আকোলা জেলার বাসিন্দা ছিলেন এবং উন্নত ক্রিকেট প্রশিক্ষণের জন্য গত দুই বছর ধরে মায়ের সঙ্গে নাগপুরে বসবাস করছিলেন। সেখানে একটি ক্রিকেট একাডেমিতে নিয়মিত অনুশীলন করতেন। তাঁর ভাইও পেশাদার ক্রিকেটের সঙ্গে যুক্ত।

বুধবার ভোরে নাগপুরের লক্ষ্মীনগর এলাকার একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুটও উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল, “আমি দলে জায়গা পাইনি।”

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সম্প্রতি বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের দলে সুযোগ না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে এই ঘটনাই মৃত্যুর একমাত্র কারণ কি না, তা তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করেছে। তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পূর্ণাঙ্গ তথ্য জানার চেষ্টা চলছে।