সোমবার, অক্টোবর ৫, ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

>> একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একই রকম কেন?

>> চট্টগ্রাম বন্দরের ৯ কনটেইনারে বিপজ্জনক রাসায়নিক, ধ্বংস হবে রূপগঞ্জে

>> গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

আপনি পড়ছেন : খেলা

ফাইনালে আর্জেন্টিনাকেই প্রতিপক্ষ হিসেবে চান স্পেন কোচ


1 ১৫ জুলাই ২০২৬, বিকাল ৪:০০
ফাইনালে আর্জেন্টিনাকেই প্রতিপক্ষ হিসেবে চান স্পেন কোচ

বিশ্বকাপের ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে স্পেন। এখন অপেক্ষা দ্বিতীয় ফাইনালিস্টের, যা নির্ধারণ হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনালের পর।

ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে প্রশ্নের জবাবে স্পেনের প্রধান কোচ লুই দে লা ফুয়েন্তে জানান, ব্যক্তিগতভাবে তিনি আর্জেন্টিনার মুখোমুখি হতে চান। তবে এর পেছনে ফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতার চেয়ে ব্যক্তিগত সম্পর্কই বড় কারণ।

দে লা ফুয়েন্তে বলেন, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। স্কালোনি স্পেনের রয়্যাল ফুটবল ফেডারেশনে কোচিং কোর্স করার সময় তাঁর প্রশিক্ষক ছিলেন দে লা ফুয়েন্তে। সেই সম্পর্কের কারণেই ফাইনালে আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে দেখতে চান তিনি।

তবে ইংল্যান্ডকেও মোটেই হালকাভাবে নিচ্ছেন না স্পেন কোচ। তাঁর ভাষায়, আর্জেন্টিনা ও ইংল্যান্ড—দুই দলই শক্তিশালী এবং ফাইনাল খেলার যোগ্য। তিনি উল্লেখ করেন, এবারই প্রথম ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

অন্যদিকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও দে লা ফুয়েন্তের প্রশংসা করেছেন। তিনি বলেন, স্পেন কোচ একজন অসাধারণ মানুষ এবং অতীতে তাঁকে অনেক সহযোগিতা করেছেন। তাঁর এই সাফল্য প্রাপ্য বলেও মন্তব্য করেন স্কালোনি।

দে লা ফুয়েন্তেকে ফাইনালের আগে ফোন করবেন কি না—এমন প্রশ্নে হাস্যরস করে স্কালোনি বলেন, ফলাফলের ওপরই সব নির্ভর করবে। জিতলে ফোন করার প্রয়োজন হবে না, আর হারলে হয়তো তাঁর কাছেই সাহায্য চাইতে হবে।