বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মেসির বিদায়ী বক্তব্য: ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে বিষাদময় দিন’

>> বিক্রি করতে না পেরে রাস্তায় শিশুকে ফেলে পালায় অপহরণকারীরা, ১৮ দিন পর উদ্ধার

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

>> ফেসবুক পোস্টের জন্য মৃত্যুদণ্ড, ছেলেকে ক্ষমার আবেদন মায়ের

>> আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়

>> কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন

আপনি পড়ছেন : খেলা

শ্রীলঙ্কাকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ


ডেস্ক রিপোর্ট ২১ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:৪৪
শ্রীলঙ্কাকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ
ছবি:সংগৃহীত

থাইল্যান্ডে চলমান সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৬–৩ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে বাংলাদেশ। বুধবারের ম্যাচে অধিনায়ক সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকার দু’টি করে গোল করে জয়ে বড় ভূমিকা রাখেন।

চার ম্যাচে বাংলাদেশের সংগ্রহ এখন ১০ পয়েন্ট, এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ভারত।

স্কোরলাইন বড় হলেও ম্যাচের শুরুটা বাংলাদেশের জন্য সহজ ছিল না। কোচ সাইয়েদ খোদারাহমির দল প্রথম ১৫ মিনিটেই ২–০ গোলে পিছিয়ে পড়ে।জিলির নিচু মানের গোলকিপিংয়ে ভুগতে হয় বাংলাদেশকে, যদিও বল দখলে তারা এগিয়েই ছিল।

এমন চাপের মুহূর্তে আবারও দলের ভরসা হয়ে ওঠেন সাবিনা ও কৃষ্ণা। দুজনের বোঝাপড়া ও নৈপুণ্যে ম্যাচে ফেরে বাংলাদেশ। বিরতির আগেই কৃষ্ণার দুটি অ্যাসিস্ট থেকে সাবিনা দুটি গোল করে সমতায় ফেরান দলকে।

দ্বিতীয়ার্ধে পুরোপুরি আধিপত্য দেখায় বাংলাদেশ। কৃষ্ণা রানী সরকার করেন আরও দুটি গোল। এ ছাড়া মাতসুশিমা সুমাইয়া ও মাসুরা পারভীন একটি করে গোল যোগ করলে জয় নিশ্চিত হয়ে যায়।

শ্রীলঙ্কার হয়ে শেষ মুহূর্তে ইমেশা কানকানামলাগে একটি সান্ত্বনার গোল করেন। ম্যাচের প্রথমার্ধে শানু পাস্কারানের গোলের পর ইমেশাই করেছিলেন শ্রীলঙ্কার দ্বিতীয় গোল।