সোমবার, অক্টোবর ৫, ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’—এএসআইয়ের বক্তব্যের ভিডিও ভাইরাল

>> ‘না পারলে বলে দিন, আমরা পারছি না’—সরকারকে গোলাম পরওয়ার

>> শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

আপনি পড়ছেন : খেলা

আসিফ আকবরের ফুটবল মন্তব্যে সমালোচনার ঝড়


ডেস্ক রিপোর্ট ১০ নভেম্বর ২০২৫, বিকাল ৩:০৪
আসিফ আকবরের ফুটবল মন্তব্যে সমালোচনার ঝড়
ছবি:সংগৃহীত

দেশের সব জেলার ক্রিকেট প্রেসিডেন্ট, জেলা ক্রীড়া কর্মকর্তা, ক্রিকেট কোচ, নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের নিয়ে দুই দিনের বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স শুরু হয়েছে। রবিবার  অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। আর সেখানে বক্তব্য দিয়ে যেয়ে ফুটবল ও ফুটবলারদের নিয়ে নানান নেতিবাচক কথা বলেছেন আসিফ আকবর। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় চলছে।

বাফুফে সদস্য কামরুল হাসান হিলটন ফেসবুকে বলেন, ‘প্রকৃত ক্রীড়া সংগঠক খেলাধুলার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করে। ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবরের বক্তব্য খেলাধুলার অঙ্গনকে বিভাজিত করবে। ক্রিকেট আভিজাত্যের খেলা হলে, ফুটবল কী নিম্ন জাতের খেলা? তীব্র নিন্দা জানাচ্ছি।’

জাতীয় দলের সাবেক কোচ ও বর্তমানে আবাহনীর ডাগআউট সামলাচ্ছেন মারুফুল হক লিখেছেন, ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্যের জন্য। সরাসরি কাউকে প্রতিপক্ষ বানালে আমরাও প্রস্তুত প্রতিপক্ষ হতে।’

বাফুফের আরেক সদস্য গোলাম গাউস বলেছেন, ‘যিনি খেলার খ জানেন না, যোগ্যদের অযোগ্য করে কোটায় পরিচালক হয়ে ভাইরাল হতে চাচ্ছেন মনে হয়, মিস্টার পরিচালক আমরা লজ্জিত!’

কোচ জুলফিকার মাহমুদ মিন্টু লিখেছেন, ‘যার যেখানে থাকা  উচিত না এই দেশে সে সেখানেই বসে। ভাষা ঠিক করুন।’ 

আরেক তারকা গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য সরাসরি লিখেছেন, ‘আসিফ আকবর সারা দেশের ফুটবলারদের কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত।’