সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> কলকাতার চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত বাংলাদেশের দুই সিনেমা

>> হরমুজ নিয়ে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত, কূটনীতিতে নতুন অনিশ্চয়তা

>> নতুন লিফটের ব্যবস্থা করার দাবি ডাকসুর, ডিন বললেন ‘মিথ্যাচার’

>> বিজিবিতে সিপাহী পদে চাকরি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

>> নাকভির কাছ থেকে ট্রফি নিতে আপত্তি কেন, ব্যাখ্যা দিল বিসিসিআই

>> সড়ক দুর্ঘটনার শিকার পরিবারগুলোর জন্য বিআরটিএর ৯৮ লাখ টাকার সহায়তা

>> চোটে এবার মাঠের বাইরে আলভারেজ

>> ঢাকা দক্ষিণ সিটির নতুন চার ওয়ার্ডে ১৩০ কোটি টাকার প্রকল্প বিবেচনায়

>> গাজীপুরে দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতন, গরম খুন্তির ছ্যাঁকা: গ্রেপ্তার ৩ শিক্ষক

>> বিয়ের আনন্দ শেষে বাড়ি ফেরা হলো না চারজনের

আপনি পড়ছেন : খেলা

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ


ডেস্ক রিপোর্ট ২৫ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৬:৩১
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ছবি:সংগৃহীত

সফলতার ধারাবাহিকতা অব্যাহত রেখে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার  কলম্বোর রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানকে ২-০ গোলে হারায় লাল-সবুজের কিশোররা।

তৃতীয় মিনিটে পাকিস্তান গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। এর এক মিনিট পরেই দারুণ

এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অপু রহমান। তবে এরপর আর কোনো গোল না হলেও ম্যাচে দাপট ধরে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

পুরো টুর্নামেন্টজুড়ে দাপুটে ফুটবল খেলেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নেপাল ও স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা।

অন্যদিকে, পাকিস্তান ভারতের কাছে হেরে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠে।

দলের এমন পারফরম্যান্সে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশের কিশোররা সেমিফাইনালেও দেখিয়েছে গোছানো ফুটবল। দুই অর্ধে একটি করে গোল করে

নিশ্চিত করে ফাইনালের টিকিট।চূড়ান্ত লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ঠিক হবে দ্বিতীয় দিনের সেমিফাইনালের ফলাফলের ভিত্তিতে, যেখানে মুখোমুখি হবে ভারত ও নেপাল।

আগামী শনিবার  সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।