মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’—এএসআইয়ের বক্তব্যের ভিডিও ভাইরাল

>> ‘না পারলে বলে দিন, আমরা পারছি না’—সরকারকে গোলাম পরওয়ার

>> শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

আপনি পড়ছেন : খেলা

এশিয়া কাপ ২০২৫ এর সুপার ফোরে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা


ডেস্ক রিপোর্ট ২৩ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৪:৫৮
এশিয়া কাপ ২০২৫ এর সুপার ফোরে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা
ছবি:সংগৃহীত

এশিয়া কাপ ২০২৫–এর সুপার ফোরে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা টিম। ম্যাচটি শুরু হবে মঙ্গলবার রাত সাড়ে ৮টায়, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। দুই দলই সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে হেরে গেছে, তাই ফাইনালে ওঠার স্বপ্ন টিকিয়ে রাখতে আজকের ম্যাচে জয় ছাড়া কোনো পথ নেই।

ভারতের কাছে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে চাপে রয়েছে পাকিস্তান। তাই আজকের ম্যাচটি হয়ে উঠেছে তাদের জন্য অবশ্য জিততেই হবে লড়াই। তবে হারলে সরাসরি বাদ পড়ে যাবে না তারা, তবে তখন তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকে।

আজকের ম্যাচের জয়ী দল ফাইনালের দৌড়ে টিকে থাকবে। আর হেরে যাওয়া দলের ফাইনালে খেলার আশা কঠিন হয়ে যাবে। 
গ্রুপ পর্বে ৩ ম্যাচের সবগুলোতে জিতে সেরা দল হয়ে সুপার ফোরে উঠেছিল শ্রীলঙ্কা। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল লঙ্কানরা। যদিও টাইগারদের কাছে ৪ উইকেটে হেরে যায় তারা।