মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ইকুরিয়া বিআরটিএতে দালালচক্রের প্রভাবের অভিযোগ, প্রতিদিন লাখ লাখ টাকার অনিয়মের দাবি

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

>> ফেসবুক পোস্টের জন্য মৃত্যুদণ্ড, ছেলেকে ক্ষমার আবেদন মায়ের

>> আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়

>> কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন

>> বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ৯ এলাকায় বাতাস খুবই অস্বাস্থ্যকর

আপনি পড়ছেন : খেলা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরের পথে বাংলাদেশ


ডেস্ক রিপোর্ট ১৭ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১১:৪৭
আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরের পথে বাংলাদেশ
ছবি:সংগৃহীত

আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে টিকে থাকলো লিটন-মোস্তাফিজরা। সুপার ফোরে যাওয়ার পথেও এগিয়ে রইল লাল-সবুজের দলটি।

মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় লিটন দাসরা।

 দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন ওপেনার তানজিদ হাসান। ৩১ বল থেকে তিনটি ছক্কা ও চারটি চারের মারে ৫২ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন আরেক ওপেনার সাইফ হাসান। 

এছাড়া মিডল ওর্ডারে নেমে তৌহিদ হৃদয় ২৬, শামীম হোসাইন ১১ এবং জাকের আলী ও নুরুল হাসান দুজনেই ব্যক্তিগত ১২ রান নিয়ে অপরাজিত থাকেন। 

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দেওয়া ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪৬-এ থেমে যান আফগানরা। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে এই রান সংগ্রহ করেন তারা। ফলে ৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

টাইগারদের পক্ষে এই ম্যাচে বল হাতে সর্বোচ্চ তিনজন আফগান ব্যাটারকে সাজঘরে পাঠান বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান। দুটি করে উইকেট শিকার করেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও রিশাদ হোসাইন।