মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সরকারের গুদামে সার আছে, সংকট বিতরণে

>> ফরিদপুর পৌরসভার উন্নয়নে মেয়র পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় আয়মান হোসেন অপু

>> ঘুষের বিনিময়ে অবৈধ স্লিপার বাসের নিবন্ধন: বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ঝুঁকিতে জননিরাপত্তা

>> ওসি পরিচয়ে ব্যবসায়ীর গাড়ি আটকে আড়াই কোটি টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতা সম্রাটের বিরুদ্ধে

>> দিল্লিতে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন

>> অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিল: সঠিক পথে এগোনোর সুযোগ

>> অবশেষে অনুমতি পেলো ২০০৮ মডেলের ১১২ সিএনজি অটোরিকশার প্রতিস্থাপনের জন্য স্ক্রাপকরণ

>> নুসরাতের পরিবারের নিরাপত্তা জোরদার, রায় ঘিরে সতর্ক পুলিশ

>> জঙ্গল থেকে মায়ের লাশ উদ্ধারের পাঁচ দিন পর নদে মিলল শিশুসন্তানের মরদেহ

>> নিষেধাজ্ঞায় কি ইরানকে থামানো যাবে? ‘অ্যানাকোন্ডা কৌশল’ নিয়ে নতুন বিশ্লেষণ

আপনি পড়ছেন : খেলা

নেপালের জালে এক হালি গোল দিয়ে জিতল বাংলাদেশ


খায়রুন নাহার বীথি ২৭ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৭
নেপালের জালে এক হালি গোল দিয়ে জিতল বাংলাদেশ
ছবি:সংগৃহীত

নারীদের অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় পেয়েছিল বাংলাদেশ। ৩-০ গোলের সেই জয়ের পর  আবারও একই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমেছিল লাল-সবুজের দল। নেপালের বিপক্ষে এ ম্যাচেও দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষের জালে গুণে গুণে এক হালি গোল দিয়েছেন সৌরভী আকন্দরা, ফলে এক গোল হজম করলেও ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। 

অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে বাংলাদেশ শুরুটা করেছিল জয় দিয়েই। তবে দ্বিতীয় ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৭ নারী দলের কাছে ২-০ গোলে হেরে গিয়েছিল লাল সবুজের দল। তৃতীয় ম্যাচে নেপালকে হারিয়ে জয়ে ফেরার পর আজ আবারও একই প্রতিপক্ষের বিপক্ষেই মাঠে নেমেছিল বাংলাদেশ। 

থিম্পুর চ্যাংলিমিথান স্টেডিয়ামে নেপালের বিপক্ষে আজকের ম্যাচে প্রথমে গোলের দেখা পায় বাংলাদেশই। প্রথমার্ধের ৩৯ মিনিটে থুনুই মারমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির খানিক আগে সৌরভী আকন্দ প্রীতি। বাড়ান ব্যবধান। ৪৩ মিনিটে গোল করে স্কোরলাইন ২-০ করেন তিনি। 

তবে বিরতির আগেই এক গোল করে সমতায় ফেরার আভাস দেয় নেপাল। তবে দ্বিতীয়ার্ধে আর তা হয়নি। উল্টো বাংলাদেশ পায় আরও দুই গোলের দেখা। ৭১ মিনিটে কর্নার থেকে বল পেয়ে ফাঁকায় দাঁড়ানো প্রীতি পা দিয়ে ঠোকা মেরে বল জালে জড়ান। ৮৭ মিনিটে সতীর্থের ক্রস থেকে নিজের হ্যাটট্রিক ও দলের জয় নিশ্চিত করেন এই ফরোয়ার্ড।

এই জয়ের ফলে চার ম্যাচে বাংলাদেশের পয়েন্ট হলো ৯। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। শেষ ম্যাচে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হতে হলে ভারতকে কমপক্ষে তিন গোলের ব্যবধানে হারাতে হবে।