বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সার বিক্রয়কেন্দ্রের তালা ভাঙার চেষ্টা, বিএনপি নেতাকে শোকজ

>> বেশি সার সরবরাহের দাবি, তবু বিভিন্ন এলাকায় সংকটের অভিযোগ

>> বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, তিন কিশোর আটক

>> সাদা চুল কালো করে ট্রেনে পালানোর চেষ্টা, আখাউড়ায় ধরা পড়লেন আসামি

>> বেশির ভাগ অপরাধের পেছনে মাদক-জুয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

>> বিএনপি নেতার গোয়াল থেকে চুরি হওয়া গরু উদ্ধার, শোকজ

>> কেরানীগঞ্জে সেলুনে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, আটক ২

>> আদালত অবমাননার অভিযোগে দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ

>> হেলমেট কিনছেন মান যাচাই করে? আমদানির সাড়ে ২৪ শতাংশ নিরাপত্তা পরীক্ষায় অনুত্তীর্ণ

>> গুলশান থানার ওসি প্রত্যাহার

আপনি পড়ছেন : খেলা

তামিমের ক্যারিয়ার সেরা ইনিংসে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের


ডেস্ক রিপোর্ট ১৬ জুলাই ২০২৫, রাত ১১:০৪
তামিমের ক্যারিয়ার সেরা ইনিংসে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
ছবি:সংগৃহীত

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো কোনো সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। লিটন দাসের নেতৃত্বে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় টাইগাররা। তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। এই জয়ের নায়ক ছিলেন শেখ মেহেদী হাসান এবং তানজিদ হাসান তামিম দুজনেই তুলে নেন নিজেদের ক্যারিয়ার সেরা পারফরম্যান্স।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আশালাঙ্কা। তবে শুরু থেকেই চাপে পড়ে স্বাগতিকরা। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন শেখ মেহেদী হাসান, যা তার ক্যারিয়ার সেরা বোলিং পারফরম্যান্স। পাওয়ার প্লের মধ্যেই ফিরে যান কুশল মেন্ডিস, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল ও অধিনায়ক আশালাঙ্কা।

এক পর্যায়ে লঙ্কানদের স্কোর দাঁড়ায় ৪০/৩। পরে ওপেনার পাথুম নিশাঙ্কার ৩৯ বলে ৪৬ রানের ইনিংসে কিছুটা লড়াই করে তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

বাংলাদেশের পক্ষে শেখ মেহেদীর ৪ উইকেট ছাড়াও শরিফুল ইসলাম, শামীম হোসেন ও মোস্তাফিজুর রহমান একটি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই প্রথম বলে শূন্য রানে আউট হয়ে যান ওপেনার পারভেজ ইমন। তবে এরপর দুর্দান্ত ব্যাটিং করেন অধিনায়ক লিটন দাস ও তানজিদ হাসান তামিম। লিটন করেন ২৬ বলে ৩২ রান। এরপর তামিম ও তাওহিদ হৃদয় মিলে দলকে জয় এনে দেন।

তামিম তুলে নেন ক্যারিয়ার সেরা ইনিংস—৪৭ বলে অপরাজিত ৭৩ রান। হৃদয় অপরাজিত থাকেন ২৭ রানে। ১৬.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।