সোমবার, অক্টোবর ৫, ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

>> একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একই রকম কেন?

>> চট্টগ্রাম বন্দরের ৯ কনটেইনারে বিপজ্জনক রাসায়নিক, ধ্বংস হবে রূপগঞ্জে

>> গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

আপনি পড়ছেন : খেলা

মাঝপথে বদলে গেল বাংলাদেশ-ভুটান ম্যাচের ভেন্যু, দ্বিতীয়ার্ধের খেলা আরেক মাঠে


ডেস্ক রিপোর্ট ১৫ জুলাই ২০২৫, সন্ধ্যা ৭:০৯
মাঝপথে বদলে গেল বাংলাদেশ-ভুটান ম্যাচের ভেন্যু, দ্বিতীয়ার্ধের খেলা আরেক মাঠে
ছবি:সংগৃহীত

চলমান সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে দেখা গেল এক অভূতপূর্ব ঘটনা। বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচের মাঝপথে ভেন্যু বদলে যায়। বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় ম্যাচের দ্বিতীয়ার্ধ স্থানান্তরিত হয় কিংস অ্যারেনার অনুশীলন মাঠে।

মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টিতে কিংস অ্যারেনার মাঠ কর্দমাক্ত হয়ে পড়ে। নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও মাঠের অবস্থা দ্রুতই খারাপের দিকে যায়। প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে যায়। ষষ্ঠ মিনিটে শান্তি মার্ডি গোল করে স্বাগতিক দলকে এগিয়ে দেন। তৃষ্ণা রানীর শট ভুটানের গোলরক্ষক ঠেকালেও ঠিকমতো বল ধরতে না পারায় ফিরতি শটে জালে পাঠান শান্তি।

তবে বৃষ্টির কারণে খেলার পরিবেশ আরও খারাপ হতে থাকে। কাদায় ভারসাম্য রাখতে না পেরে খেলোয়াড়রা বারবার পড়ে যাচ্ছিলেন। শট নিলেও বল থেমে যাচ্ছিল কাদা-পানিতে।


বিরতির পর দ্বিতীয়ার্ধ শুরু করা যায়নি। ম্যাচ কমিশনার আনসার আসিফ দুইবার মাঠ পরিদর্শন করেন এবং মাঠ কর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। 

তবে শেষ পর্যন্ত বিকেল সাড়ে পাঁচটার দিকে সিদ্ধান্ত হয়, খেলার বাকি অংশ কিংস অ্যারেনার অনুশীলন মাঠে অনুষ্ঠিত হবে। বাফুফে জানিয়েছে, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে।