বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বিদ্যালয় থেকে শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে মারধর

>> যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কা, পুলিশের বাধায় আটক বিরোধী নেতারা

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানোর অভিযোগে যুবক আটক

>> মেসির বিদায়ী বক্তব্য: ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে বিষাদময় দিন’

>> বিক্রি করতে না পেরে রাস্তায় শিশুকে ফেলে পালায় অপহরণকারীরা, ১৮ দিন পর উদ্ধার

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

আপনি পড়ছেন : খেলা

নারী এশিয়ান কাপে ঐতিহাসিক সাফল্য


Desk Report ৩ জুলাই ২০২৫, দুপুর ১:২৭
নারী এশিয়ান কাপে ঐতিহাসিক সাফল্য
ছবি:সংগৃহীত

নারী ফুটবলে ইতিহাস গড়ল বাংলাদেশ। স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে ২০২৬ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল। এটাই প্রথমবার এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার মিয়ানমারকে ২-০ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।  ঋতুপর্ণা চাকমা জোড়া গোল করেন ।

এদিন গ্রুপের আরেক ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান ২-২ গোলে ড্র করায় বাংলাদেশের জন্য পরিস্থিতি আরও সহজ হয়ে যায়। দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৬। মিয়ানমারের ৩ এবং বাহরাইন ও তুর্কমেনিস্তানের ১ করে।

বাংলাদেশ যদি শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে হেরে যায় আর মিয়ানমার যদি বাহরাইনকে হারিয়ে ৬ পয়েন্টে পৌঁছায়—তবুও হেড টু হেড বিবেচনায় বাংলাদেশই গ্রুপ চ্যাম্পিয়ন।

১৯৮০ সালে কুয়েতে বাংলাদেশের পুরুষ দল প্রথম এশিয়া কাপে অংশ নিয়েছিল। সেই পথ ধরে ২০২৬ সালে নারীরা প্রথমবারের মতো খেলবে এশিয়া কাপে।

আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় বসবে চূড়ান্ত পর্ব। স্বাগতিক অস্ট্রেলিয়া, জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া সরাসরি খেলবে। বাকি আট দল আসবে বাছাই থেকে, যার একটি হলো বাংলাদেশ।