শনিবার, অক্টোবর ৩, ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বাসের টিকিট বিক্রি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০

>> ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের ডাক

>> সরকারি দপ্তরের পাশেই জরাজীর্ণ স্কুল ভবন, ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

>> ব্রাহ্মণবাড়িয়া বিআরটিএ কার্যালয়ে সেবা পেতে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ: বিএনপির কঠোরতা কতটা কার্যকর হবে?

>> রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

>> রাড্ডা ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানে সরকার, দলীয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

>> ‘মা নেই, এখন আপনারাই আমাকে দেখে রাখবেন’—ফুলগাজীতে তারেক রহমান

>> রাউজানে পুলিশের সঙ্গে গোলাগুলির অভিযোগ, রাতভর অভিযানে গ্রেপ্তার ১

>> শরীয়তপুর আদালত চত্বরে তিন আইনজীবীকে মারধরের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়নি

আপনি পড়ছেন : খেলা

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন কোহলি


ডেস্ক রিপোর্ট
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন কোহলি
ছবি:সংগৃহীত

গত সপ্তাহে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলে দেন রোহিত শর্মা। তারও আগে সেই পথে হাঁটার ইঙ্গিত দেন বিরাট কোহলি।

আইপিএলের মাঝপথে বোর্ডকে জানান সিদ্ধান্ত। ভারতের ক্রিকেট বোর্ড অনুরোধ করেছিল তবে তিনি তা রাখেননি। টেস্ট ক্রিকেট ছাড়ার ঘোষণা আজ নিজেই নিশ্চিত করেছেন ভারতের  অন্যতম সেরা তারকা ব্যাটার।


কোহলি লিখেছেন, ‘এই ফরম্যাট ছেড়ে দেওয়া আমার জন্য সহজ কিছু ছিল না, কিন্তু এটাই সঠিক সময়। আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি এবং অনেক কিছু পেয়েছিও যা কখনও আশা করিনি। পেছনে ফিরে যখনই আমার টেস্ট ক্যারিয়ার দেখব মুখে হাসি থাকবে।’

অস্ট্রেলিয়া সফরেই টেস্ট থেকে সরে যাওয়ার কথা ভাবছিলেন কোহলি। একাধিকবার সতীর্থদের ইঙ্গিতও দিয়েছিলেন। আইপিএলের মাঝে একই বার্তা দিয়েছেন বোর্ডকে। টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে কোহলির ফর্মও খুব একটা ভালো নেই। সবমিলিয়ে তাই এখন সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলাতেই মঙ্গল দেখছেন ভারতের এই সাবেক অধিনায়ক।


একইসময়ে দলের দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের টেস্ট ছাড়ার সিদ্ধান্তে কিছুটা বিচলিত হয়ে পড়েছে বিসিসিআই। তাই কোহলিকে আরও একবার ভেবে দেখার অনুরোধ করেছিল। তবে কোহলি সেই অনুরোধ আমলে নেয়নি। সাদা পোশাকের ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন কিং কোহলি।