বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, তিন কিশোর আটক

>> সাদা চুল কালো করে ট্রেনে পালানোর চেষ্টা, আখাউড়ায় ধরা পড়লেন আসামি

>> বেশির ভাগ অপরাধের পেছনে মাদক-জুয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

>> বিএনপি নেতার গোয়াল থেকে চুরি হওয়া গরু উদ্ধার, শোকজ

>> কেরানীগঞ্জে সেলুনে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, আটক ২

>> আদালত অবমাননার অভিযোগে দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ

>> হেলমেট কিনছেন মান যাচাই করে? আমদানির সাড়ে ২৪ শতাংশ নিরাপত্তা পরীক্ষায় অনুত্তীর্ণ

>> গুলশান থানার ওসি প্রত্যাহার

>> ট্রাম্প-সি বৈঠকের আগে বেইজিং যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

>> ১৪ ঘণ্টার বদলে ২৬ ঘণ্টা পর গ্যাস, চরম ভোগান্তিতে ২৩ হাজার গ্রাহক

আপনি পড়ছেন : খেলা

বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার মিরাজ


স্টাফ রিপোর্টার
বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার মিরাজ
মেহেদী হাসান মিরাজ ছবি:সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে ১১৬ এবং বল হাতে ১৫ উইকেট শিকার করে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এমন পারফরম্যান্সের পুরস্কার পেলেন এবার আইসিসির পক্ষ থেকেও।

বুধবার (৭ মে) আইসিসি ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। মিরাজ এগিয়ে এলেও শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। পাঁচে রয়েছে সাকিব আল হাসানের নামও। যিনি মাঠে নেই গত বছরের সেপ্টেম্বরের শেষ থেকেই।

র‌্যাঙ্কিংয়ে মিরাজের উন্নতিতে প্রভাবক হিসেবে কাজ করেছে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দ্বিতীয় টেস্টে শতক ও ১০ উইকেট শিকার। দুই ম্যাচের সিরিজে ১১৬ রান ও ১৫ উকেট রয়েছে তার ঝুলিতে।

সিলেটে প্রথম টেস্ট হারলেও চট্টগ্রাম টেস্ট টাইগাররা ইনিংস ব্যবধানে জিতে নেয় মাত্র তিন দিনে মিরাজেরই নৈপুণ্যে।

আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে তিনে অবস্থান করা মিরাজের উঠে এসেছে দুইয়ে। একধাপ এগোনো মিরাজের রেটিং বেড়ে এখন ৩২৭। তিনে থাকা আফ্রিকার মার্কো ইয়ানসেনের রেটিং পয়েন্ট ২৯৪। তাকে পেছনে ফেলেছেন মিরাজ। প্যাট কামিন্স ২৭১ রেটিং পয়েন্ট নিয়ে আছেন চারে।