রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘বারবার মিথ্যা মামলায় গ্রেপ্তার না দেখিয়ে গুলি করে মেরে ফেলেন’

>> রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পথসভা করবে ১১ দলীয় ঐক্য

>> টিটির নতুন ‘উর্বর ভূমি’ রংপুর

>> ট্রাইব্যুনালের কম্পিউটারের উইন্ডোজ ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’, দাবি পলকের

>> চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

>> রাজাউল্লাহর ৮১ রানে ফ্লাইট মিস সাইমের, প্লে-অফ থেকেও ছিটকে গেল জ্যামাইকা

>> আলোকচিত্রীদের আচরণেই অস্বস্তি, পোশাককে দায়ী করলেন না ঐশ্বরিয়া লক্ষ্মী

>> যুক্তরাষ্ট্রের হাতে কি সত্যিই মাত্র ১৪ দিনের তেল আছে?

>> হুতিদের শক্তি কোথায়, বিপুল ব্যয় করেও কেন পিছু হটেছিল যুক্তরাষ্ট্র

>> আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে জামায়াত: রাশেদ খাঁন

আপনি পড়ছেন : খেলা

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি অধিনায়ক লিটন


স্টাফ রিপোর্টার
২০২৬ বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি অধিনায়ক লিটন
ছবি:সংগৃহীত

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। তার নেতৃত্বে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। এবার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন এই উইকেটরক্ষক ব্যাটার। 

রোববার (৪ মে) আরব আমিরাত ও পাকিস্তান সিরিজকে সামনে রেখে লিটন দাসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সেখানেই বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম

লিটনকে নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে নাজমুল আবেদীন ফাহিম বলেন, 'এবার দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা করেই আমরা অধিনায়কত্ব মঞ্জুর করেছি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২৬ পর্যন্ত মার্চে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিশ্বকাপকে সামনে রেখেই লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-টোয়েন্টির অধিনায়কত্ব করা হয়েছে।'

লিটনের ডেপুটি হিসেবে আছেন স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। তবে তাকে শুধু এই দুটি সিরিজের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে। আরও কয়েকজনকে সহ-অধিনায়ক করে দেখবে বিসিবি। এ প্রসঙ্গে ফাহিম বলেন, 'আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে ৭ ম্যাচের জন্য শেখ মেহেদীকে সহ-অধিনায়ক করা হয়েছে।'

আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।