বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বিদ্যালয় থেকে শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে মারধর

>> যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কা, পুলিশের বাধায় আটক বিরোধী নেতারা

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানোর অভিযোগে যুবক আটক

>> মেসির বিদায়ী বক্তব্য: ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে বিষাদময় দিন’

>> বিক্রি করতে না পেরে রাস্তায় শিশুকে ফেলে পালায় অপহরণকারীরা, ১৮ দিন পর উদ্ধার

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

আপনি পড়ছেন : খেলা

টাইগারদের ইনিংস ব্যবধানে জয়, নায়ক মিরাজ

মিরাজের ম্যাজিকাল দিনে রেকর্ড জয় বাংলাদেশের


ডেস্ক রিপোর্ট ৩০ এপ্রিল ২০২৫, রাত ১২:০০
মিরাজের ম্যাজিকাল দিনে রেকর্ড জয় বাংলাদেশের
ছবি:সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্সে ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরাও হয়েছে মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশ দলের এই অলরাউন্ডার সিলেট ও চট্টগ্রাম টেস্টে সবমিলে ১৫ উইকেট শিকারের পাশাপাশি ১১৫ রান করে সিরিজ সেরা হন।

দুই টেস্টে সর্বোচ্চ ১৪২ রান করেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও দলটির বর্তমান তারকা ব্যাটসম্যান সেন উইলিয়ামস। দ্বিতীয় সর্বোচ্চ ১১ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম।

শুধু সিরিজ সেরাই নয়, চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্টে ব্যাট হাতে ১০৪ রান করার পর বল হাতে ৫ উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ।

তার অলরাউন্ড নৈপুণ্যে সিলেট টেস্টে হেরে ব্যাকফুটে থাকা বাংলাদেশ, চট্টগ্রাম টেস্টে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জিতে সিরিজে ১-১ সমতায় ফেরে।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলের স্বীকৃত ব্যাটসম্যানরা আউট হয়ে যাওয়ার পর বোলারদের নিয়ে লড়াই করে দলকে বড় লিড উপহার দেওয়ার পাশাপাশি ৫ বছর পর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মিরাজ। 

চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে ১০৪ রান আর বল হাতে ৫ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন মেহেদি হাসান মিরাজ।

 বাংলাদেশ দলের স্বীকৃত ব্যাটসম্যানরা আউট হয়ে যাওয়ার পর বোলারদের নিয়ে লড়াই করে দলকে বড় লিড উপহার দেওয়ার পাশাপাশি ৫ বছর পর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মিরাজ।