সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> নাকভির কাছ থেকে ট্রফি নিতে আপত্তি কেন, ব্যাখ্যা দিল বিসিসিআই

>> সড়ক দুর্ঘটনার শিকার পরিবারগুলোর জন্য বিআরটিএর ৯৮ লাখ টাকার সহায়তা

>> চোটে এবার মাঠের বাইরে আলভারেজ

>> ঢাকা দক্ষিণ সিটির নতুন চার ওয়ার্ডে ১৩০ কোটি টাকার প্রকল্প বিবেচনায়

>> গাজীপুরে দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতন, গরম খুন্তির ছ্যাঁকা: গ্রেপ্তার ৩ শিক্ষক

>> বিয়ের আনন্দ শেষে বাড়ি ফেরা হলো না চারজনের

>> ইউডব্লিউই ব্রিস্টলের ফ্র্যাঞ্চাইজি পার্টনার হলো এলসিএলএস নর্থ

>> আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ: হাইকোর্ট

>> সাবরেজিস্ট্রার বদলিতে ঢাকায় চালু হচ্ছে লটারি: আইনমন্ত্রী

>> ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা নিয়ে তীব্র প্রতিযোগিতা

আপনি পড়ছেন : খেলা

বিশ্বকাপের টিকিট হাতে পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ

আজকে জিতলেই বিশ্বকাপে বাংলাদেশ

বিশ্বকাপের টিকিট অর্জনের লড়াইয়ে বাংলাদেশ

খায়রুন নাহার
আজকে জিতলেই বিশ্বকাপে বাংলাদেশ
ছবি:সংগৃহীত

নারীদের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব শেষের দিকে। অঘটন না ঘটলে বাংলাদেশ ও পাকিস্তানের কোয়ালিফায়ারের বাধা টপকে বিশ্বকাপের টিকিট হাতে পাওয়া নিশ্চিত হতে পারে আজই।তবে অঘটন ঘটলে লড়াই অন্য দিকে মোড় নিতে পারে। সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ ঢুকে পড়বে বিশ্বকাপের টিকিট অর্জনের লড়াইয়ে।বাংলাদেশ ও পাকিস্তান নিজেদের প্রথম ৩টি করে ম্যাচেই জয় পেয়েছে। উভয় দলের সংগ্রহে ৬ পয়েন্ট করে। তবে রেন রান-রেটে এগিয়ে থাকায় বাংলাদেশ রয়েছে পয়েন্ট তালিকার এক নম্বরে। পাকিস্তান রয়েছে দুই নম্বরে। তিন নম্বরে থাকা স্কটল্যান্ড ৪ ম্যাচে ২টি জয়-সহ ৪ পয়েন্ট সংগ্রহ করেছে।চার নম্বরে থাকা আয়ারল্যান্ড ৪ ম্যাচে একটি জয়-সহ ২ পয়েন্ট সংগ্রহ করেছে। পাঁচে থাকা ওয়েস্ট ইন্ডিজ ৩ ম্যাচে একটি জয়-সহ ২ পয়েন্ট পকেটে পুরেছে। ছয় নম্বরে থাকা থাইল্যান্ড ৩ ম্যাচ খেলেও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। তারা তিনটি ম্যাচেই পরাজিত হয়েছে।আজ ওয়েস্ট ইন্ডিজকে হারালে ৮ পয়েন্টে পৌঁছে যাবে এবং তারা অন্তত চারটি দল স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। সুতরাং, লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করে বিশ্বকাপের টিকিট সংগ্রহ করে নেবেন নিগার সুলতানারা এবং দৌড় থেকে ছিটকে যাবে ওয়েস্ট ইন্ডিজ। তবে বাংলাদেশ হারলে ওয়েস্ট ইন্ডিজ লড়াইয়ে টিকে থাকবে। যদিও সেক্ষেত্রেও বাংলাদেশে থাকবে প্রথম সারিতেই।অন্যদিকে থাইল্যান্ডকে হারালে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে পাকিস্তানের। তবে পাকিস্তান হারলেও বিশ্বকাপের টিকিটের দৌড়ে টিকে থাকবে। সুতরাং, বৃহস্পতিবার যদি বাংলাদেশ ও পাকিস্তান নিজেদের ম্যাচ জিতে যায়, তবে তারা বিশ্বকাপের টিকিট হাতে পেয়ে যাবে এবং বাকিদের এবারের মতো হতাশ হতে হবে।

  • প্রতিটি দল টুর্নামেন্টে ৫টি করে ম্যাচ খেলবে। লিগ টেবিলের প্রথম ২টি দল বিশ্বকাপের টিকিট পাবে। সুতরাং, আয়ারল্যান্ড (একটি ম্যাচ বাকি) ও থাইল্যান্ডের (২টি ম্যাচ বাকি) পক্ষে ৬ পয়েন্টে পৌঁছে বাংলাদেশ-পাকিস্তানকে ছোঁয়া সম্ভব নয়। তাই তারা ইতিমধ্যেই বিশ্বকাপের আশা ছেড়