শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মাহদীর বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ, ওসির দাবি ‘নাটক

>> চীনে ট্রাম্প, পুতিন ও সি চিন পিংয়ের বৈঠক: আলোচনায় পারমাণবিক অস্ত্র ও ইরান যুদ্ধ

>> ফুলবাড়ীতে চার দিনে পেঁয়াজের দাম বাড়ল কেজিতে ১৪ টাকা

>> জৈন্তাপুরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> মজুরি বোর্ডকে সময় দেওয়ার আহ্বান শ্রমিকনেতাদের, সমাধান না হলে আবার আন্দোলন

>> সারের ডিলারশিপে এমপিদের স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে হাসনাতের প্রশ্নের মুখে কৃষিমন্ত্রী

>> সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে তুমুল উত্তেজনা, হাসনাতের অভিযোগে কৃষিমন্ত্রীর জবাব

>> ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাময়িক বরখাস্ত দুই কর্মচারীর পরিচয় প্রকাশ

>> পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী

>> ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

আপনি পড়ছেন : হবিগঞ্জ

মাহদীর বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ, ওসির দাবি ‘নাটক


Sifat Islam Sohag ১৪ নভেম্বর ২০২৬, সকাল ১০:২৫



মাহদীর বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ, ওসির দাবি ‘নাটক

’

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব মাহদি হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে এ ঘটনাকে ‘নাটক’ বলে দাবি করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক। তাঁর বক্তব্য, ঘটনাস্থলে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেসবুক লাইভে এসে নিজের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ করেন মাহদি হাসান।

লাইভে তিনি জানান, পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ তাঁদের ঘরের টিনের চালে ঢিলের মতো দুটি বস্তু এসে পড়ে। এর পরপরই সেখানে আগুন জ্বলে ওঠে। তাঁর ধারণা, পেট্রোলবোমা জাতীয় কোনো বস্তু তাঁদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে। এ ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

অন্যদিকে, মাহদির ফেসবুক লাইভ দেখে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন ওসি জাহিদুল হক। তিনি দাবি করেন, সেখানে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং মাহদির চাচার বাসার বিদ্যুতের মিটার পুড়ে গেছে।

ওসি আরও বলেন, চাচার বাসায় আগুন দেখতে পেয়ে মাহদি নিজের বাসার জানালা খুলে ফেসবুক লাইভে আসেন এবং তাঁর বাসায় পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন।

এ ঘটনায় মাহদি হাসানের অভিযোগ ও পুলিশের প্রাথমিক বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে। আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত এবং ঘটনাস্থলের আলামত পরীক্ষা প্রয়োজন।